সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

বিএনপির ৭ এমপির পদত্যাগে সরকারের কিছু যায় আসে না : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ৩৫০টি আসনের মধ্যে বিএনপির ৭ জন সংসদ সদস্য পদত্যাগে সরকারের কিছু যায় আসে না।

শনিবার সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজের মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

‘বিএনপি জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে’ সাভার ও ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও আশুলিয়া থানা আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করে।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘শুনলাম তাদের (বিএনপি) সাতজন এমপি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গণতান্ত্রিক অধিকার আছে আপনি পদত্যাগ করতে পারেন। কিন্তু সেটা মাঠে হয় না, স্পিকারের কাছে দিতে হয়। এখানেও রাজনৈতিক স্ট্যান্ডবাজি। সাড়ে ৩০০ জনের মধ্যে ৭ জনের পদত্যাগে সরকারের কিছু যায় আসে না।’

সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

বিএনপি নেতা-কর্মীদের বাড়ি গিয়ে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, পলাতক আসামির কথায় দেশ পাল্টায় না। অনেক হয়েছে আপনাদের আন্দোলন, এখন বাড়ি গিয়ে বিশ্রাম নেন। শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে সহায়তা করুন। দেশের মানুষের পাশে দাঁড়ান।

তিনি বলেন, বিএনপি দুয়েকটা জনসভা করে মনে করেছে, দেশ পাল্টে ফেলবে। বিএনপি নেতাদের এখন এই অবস্থা যে, তারা বলতে শুরু করেছিল, ১০ তারিখের পর শেখ হাসিনা থাকবে না। আমি বলতে চাই, জোশে হুঁশ হারাবেন না। শেষে হাত-পা ধরে না মাফ চাইতে হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

বিএনপির ৭ এমপির পদত্যাগে সরকারের কিছু যায় আসে না : হানিফ

আপডেট সময় ১২:৫৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২