সংবাদ শিরোনাম ::
নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি রাজবাড়ীর কালুখালীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস তরুণদের প্রলোভনে ফাঁদ, ‘অতিথি ডটকম’-এর বিরুদ্ধে শত কোটি টাকার প্রতারণার অভিযোগ দেড়শ বছরের পুরোনো আইন বাতিল করে সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস ফরিদপুরে ফ্যাসিস্ট শ্রমিক লীগ নেতা হাকিম কে গ্রেফতার ও তাঁর  দুর্নীতির তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন জুড়ী ও বড়লেখায় প্রতিটি ইউনিয়নে হচ্ছে খেলার মাঠ!  ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে রাজিব দাশ সওজে টেন্ডার বাণিজ্যের ‘গডফাদার’ মনিরুজ্জামান মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

শহীদদের রক্তের ওপর দিয়ে ওয়াকআউট করতে পারেন না, বিএনপিকে নাসির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, খুনি হাসিনা যখন আন্দোলনের মাঠে আমাদের ওপর গুলি করেছিল তখন আমরা কী ওয়াকআউট করেছিলাম। আমাদের ভাইরা যখন আহত হয়েছিল, তারা কী তখন যুবলীগ ও ছাত্রলীগের মধ্য থেকে ওয়াকআউট করেছিল। কিন্তু যখন শহীদদের রক্ত আর আহতদের অঙ্গহানির ওপর দাঁড়িয়ে আমরা একটি নতুন বাংলাদেশের যাত্রা করতে যাচ্ছি, যখনই আহত ও শহীদদের স্বপ্ন রচনা করতে যাচ্ছি। সেখানে দেখতে পারছি- একটি দল (বিএনপি) ওয়াকআউট করার যাত্রা করছে। আপনারা আজকে ওয়াকআউট করেছেন, ফিরে এসেছেন। আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা শহীদদের রক্তের সাথে ওয়াকআউট করতে পারেন না, আহতদের রক্তের সাথে ওয়াকআউটি করতে পারেন না।
মঙ্গলবার ( ২৮ জুলাই) বিকেল পৌনে ৬টায় ময়মনসিংহ নগরীর টাউন হল মাঠে দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে অনুষ্ঠিত গণজমায়েতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় নাসির উদ্দিন পাটোয়ারি আরও বলেন, শহীদ ও আহতদের প্রতিশ্রুতি ছিল বাংলাদেশে আমার আপনার ভাই সুচিকিৎসা পাবে, বাংলাদেশে একটি নতুন রাষ্ট্র গঠন হবে। কিন্তু আমরা যখন বাংলাদেশকে একটি নতুন পদ্ধতিতে দেখছিলাম, তখন আমরা বার বার বাধাগ্রস্ত হচ্ছি। আমাদের সামনে একটিই লক্ষ্য পুরো বাংলাদেশের সংস্কার দরকার। আমরা একটি স্লোগান দিয়ে থাকি, সেটি হলো- এই মূহর্তে দরকার, বিচার আর সংস্কার। সংস্কারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠিত হবে, এটাই আমাদের লক্ষ্য।
গণজমায়েতে দলটির জেলা শাখার প্রধান সমন্বয়নকারী জাবেদ রাসিনের সভপাতিত্বে আরও বক্তব্য রাখেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, ডা: তাসনিম জারা, সামান্ত শারসিন, নাহিদ সারোয়ার, আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন পদযাত্রা বাস্তবায়ন কমিটির প্রধান বাস্তবায়নকারি ইকরাম এলাহী খান, যুগ্ম বাস্তবায়নকারী এটিএম. মাহাবুবুল হক, সদস্য আশিকুর রহমান, তারিক হাসানসহ জেলা এনসিপির নেতৃবৃন্দ।

এর আগে দলটির নেতাকর্মীরা নগরীর ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ রিদোয়ান হাসান সাগর চত্বর থেকে পদযাত্রা শুরু করে টাউন মাঠে এসেন গণজমায়েত মঞ্চে উপস্থিত হয়। এ সময় শহীদ পরিবারের সদস্য এবং আহতরা জুলাই যোদ্ধারা এই পদযাত্রায় অংশগ্রহণ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

শহীদদের রক্তের ওপর দিয়ে ওয়াকআউট করতে পারেন না, বিএনপিকে নাসির

আপডেট সময় ০৮:৩৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫