ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৈতিকতা বিবর্জিত শিক্ষা কোন শিক্ষা হতে পারে না : এমপি মনিরুল হক চৌধুরী শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী কুমিল্লা মহানগর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান : কৃষিমন্ত্রী কসবায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনির হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি মেকানিক সেজে মা’দক কারবার, চাঁপাইনবাবগঞ্জে নারীসহ আটক ২ ফুলবাড়ীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কমলনগরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আনন্দ র‍্যালী পালিত রেলওয়ের ২য় শ্রেণির কর্মচারী লুৎফা বেগমের ‘অলৌকিক রাজত্ব 

আ.লীগের শান্তি সমাবেশে জনস্রোত

ঢাকা: বিএনপির কর্মসূচির পাল্টা কর্মসূচি হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ শুরু হয়েছে।

বুধবার (১২ জুলাই) বেলা আড়াইটার দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হলেও সকাল থেকে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে আসতে শুরু করে। দুপুর নাগাদ সমাবেশ অনেকটাই পূর্ণ হয়ে যায়।

বেলা ২টার দিকে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, রাজধানীর জিরো পয়েন্ট, বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান এলাকায় নেতাকর্মীদের ঢল নামে। নেতাকর্মীরা ব্যানার নিয়ে সমাবেশস্থলে যোগ দিচ্ছেন।

নারায়ণগঞ্জ থেকে সংসদ সদস্য শামীম ওসমান, ডেমরা থানা, ভাটারা থানা, কদমতলী থানা, উত্তরা পশ্চিম থানা, তুরাগ থানা, উত্তরখান থানা আওয়ামী লীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী যোগ দিয়েছেন। আরও বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও আসছেন।

শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী এতে সভাপতিত্ব করবেন।

সমাবেশে যোগ দিয়ে মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি বলেন, দেশের উন্নয়নের জোয়ারকে বাধাগ্রস্ত করতে বিএনপি জোট ষড়যন্ত্রে নেমেছে। তারই বিরুদ্ধে আজকের এ সমাবেশ।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির সঙ্গে স্বাধীনতা বিরোধী জোট জড়ো হয়েছে। এর বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।

উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ কাদের খান বলেন, বিএনপির সব ষড়যন্ত্র মোকাবিলার জবাব দিতে আজকের কর্মসূচিতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দিচ্ছে।

দফায় দফায় বৃষ্টিও নেতাকর্মীদের সমাবেশে অংশ নিতে বাধা হয়ে দাঁড়ায়নি। অনেকে বৃষ্টিতে ভিজেই সমাবেশে অংশ নিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নৈতিকতা বিবর্জিত শিক্ষা কোন শিক্ষা হতে পারে না : এমপি মনিরুল হক চৌধুরী

আ.লীগের শান্তি সমাবেশে জনস্রোত

আপডেট সময় ০৪:২৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩