ঢাকা ১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

মধ্যরাতে আগারগাঁও-মতিঝিল রুটে চললো মেট্রোরেল

ঢাকা: বুধবার মধ্যরাতে হঠাৎ করেই মেট্রোরেলের হুইসেল বাজলো আগারগাঁও থেকে মতিঝিল অংশে। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে টেস্ট রান উদ্বোধনের আগে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে মেট্রোরেল।

গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেল উত্তরা-আগারগাঁও রুটে চলাচল শুরু করে। আর দ্বিতীয় ধাপে আগারগাঁও-মতিঝিল রুটে যাত্রীপরিবহনের লক্ষ্য নেওয়া হয়েছে অক্টোবরে।

বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূইয়া বাংলানিউজকে বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামীকাল (শুক্রবার) আনুষ্ঠানিকভাবে টেস্ট রান উদ্বোধন করবেন। এজন্য গতকাল রাতে পরীক্ষামূলকভাবে চলেছে মেট্রোরেল।

আগারগাঁও থেকে মতিঝিল এখনও চালু না হওয়ায় নগরবাসীকে পুরোপুরি স্বস্তি দিতে পারেনি মেট্রোরেল। এই রুটে আগামী অক্টোবর থেকে চালুর লক্ষ্যে কাজ করছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

শুক্রবার(৭ জুলাই) আগারগাঁও-মতিঝিল অংশের টেস্ট রান শুরু হবে। টেস্ট রান সফল হলে তারপর শুরু হবে ট্রায়াল রান। এরপরই অক্টোবর থেকে পুরোদমে যাত্রী চলাচল করতে শুরু করবে।

আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেলের স্টেশন ৭টি। এগুলো হচ্ছে- বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, টিএসসি, সচিবালয় ও মতিঝিল।

এর মধ্যে অক্টোবরের প্রথম সপ্তাহে চালু হতে পারে তিনটি স্টেশন- ফার্মগেট, শাহবাগ ও মতিঝিল। এসব স্টেশনের গড়ে ৯৭ ভাগ কাজ শেষ।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানিয়েছিলেন, মেট্রোরেলের দ্বিতীয় অংশে সব স্টেশন একসঙ্গে চালু করা সম্ভব না হলে প্রথমে কয়েকটি চালু করা হবে। ধীরে ধীরে বাকি স্টেশনগুলোও চালু করা হবে।

অন্যদিকে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত তৃতীয় অংশ ২০২৫ সালে চালুর লক্ষ্যে কাজ এগিয়ে যাচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

মধ্যরাতে আগারগাঁও-মতিঝিল রুটে চললো মেট্রোরেল

আপডেট সময় ১২:৪২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩