ঢাকা ১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দায়িত্ব বাড়ল দুই মন্ত্রীর নেত্রকোনায় জুয়ার আসর থেকে ৮ জুয়াড়ি আটক মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, বাংলাদেশে সব ধর্মের মানুষও তেমন নিরাপদ : চরমোনাই পীর নোয়াখালীতে সাবেক রেলওয়ে প্রকৌশলী শাহ আলমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল কোটালীপাড়ায় প্রীতি ফুটবল ম্যাচ: বিবাহিত ও অবিবাহিত দল গোলে ড্র শিবগঞ্জে রাতের আঁধারে কবরস্থানের ১৪০ মেহগনি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৯ জন গ্রেপ্তার, সাড়ে ২৬ কেজি গাঁজা উদ্ধার ময়নাতদন্ত ও থানায় অভিযোগ ছাড়াই সোহাগের লাশ দাফন: রহস্য আরও ঘনীভূত হাই-টেক পার্কে আনোয়ার-শফিকের কোটি টাকার অনিয়ম, নিয়োগ-বাণিজ্য, টেন্ডারের তথ্য পাচার ও ওএসএস ঘিরে অভিযোগ দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

সাফের সেরা গোলরক্ষক জিকো

দক্ষিণ এশিয়ায় ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই সাফের ফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে সেরা গোলরক্ষকের এই স্বীকৃতি পান জিকো।

সেমি শেষে বাংলাদেশ দল দেশে ফিরে আসায় মঞ্চে সশরীরে উপস্থিত থাকতে পারেননি বাংলাদেশ দলের গোলরক্ষক। তাই তার পক্ষ থেকে স্মারক পুরস্কার গ্রহণ করেছেন সাফের কম্পিটিশন ম্যানেজার আসিফ। তিনি বাংলাদেশে এসে জিকোকে সেটি বুঝিয়ে দেবেন।

ফাইনালে উঠতে না পারলেও সাফের সেমিফাইনালে জায়গা করে নেওয়ার যে লক্ষ্য নিয়ে ভারতে গিয়েছিল সেটা পূরণ হয়েছে বাংলাদেশ দলের। ১৪ বছর পর দক্ষিণ এশিয়ার এই টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নিয়েছে লাল-সবুজের জার্সিধারীরা। এর আগে ২০০৯ সালে শেষবার দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত প্রতিযোগিতাটির সেমিতে খেলেছিল বাংলাদেশ।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে লেবাননের কাছে ২-০ গোল হারে বাংলাদেশ। এরপর মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে দুটি ম্যাচেই ৩-১ গোলে জিতে নাম লেখায় সেমিফাইনালে। শেষ চারে হাভিয়ের কাবরেরার দল ০-১ গোলে হেরে যায় কুয়েতের কাছে। এরপর গতকাল কুয়েতকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে স্বাগতিক ভারত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দায়িত্ব বাড়ল দুই মন্ত্রীর

সাফের সেরা গোলরক্ষক জিকো

আপডেট সময় ১১:৩৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩