সংবাদ শিরোনাম ::
দৈনিক আমাদের মাতৃভূমির স্টাফ রিপোর্টার প্রিয়া চৌধুরীকে অব্যাহতি শহীদ সন্তানের মায়ের হৃদয়বিদারক স্মৃতিচারণে অশ্রুসিক্ত চীফ হুইপ নূরুল ইসলাম মণি শনিবারকে ছুটির দিন ভেবে পরীক্ষা মিস শাহনাজের, পরে গিয়েও মিলল না প্রবেশের অনুমতি দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে : ডেপুটি স্পিকার কৃমি নির্মূল করে যে পাতার রস শাহজালাল বিমানবন্দর এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৮২ মাদক কারবারি যত প্রভাবশালীই হোক তার জায়গা সমাজে হবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী কেন শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে গেলেন না শাকিব খান? ১৭ বছরে অনেক নির্যাতনেও মাথা নত করিনি : মির্জা ফখরুল

বিকেল থেকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন-বিতরণ শুরু

টানা ২০ দিন বন্ধ থাকার পর উৎপাদন ও বিতরণ শুরু করতে যাচ্ছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। রোববার (২৫ জুন) সকালে এ বিদ্যুৎ কেন্দ্রের বয়লার চালু করা হয়েছে।

জানা গেছে, বিকেল চারটায় কেন্দ্রের টারবাইনে কয়লা ভর্তি শেষ হলেই একটি ইউনিটের ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ শুরু হবে। এসব তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব বলেন, কয়লা সংকটের কারণে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে একটি জাহাজ পায়রা বন্দরে এসেছে। এখন কয়লা খালাস চলছে। বয়লার চালু করা হয়েছে। আশা করা হচ্ছে বিকেল নাগাদ বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। পর্যায়ক্রমে কয়লাবাহী জাহাজ আরও ১৫-১৭টি আসতে থাকলে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

এদিক তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকার আকাশে ধোঁয়া উড়তে দেখা গেছে। স্থানীয়রা জানিয়েছে, সম্ভবত সকালেই বিদ্যুৎকেন্দ্রের বয়লার চালু করা হয়। তখন থেকেই চুল্লি থেকে ধোঁয়া বের হচ্ছে।

ডলার সংকটে কয়লা আমদানি না হওয়ায় গত ২৫ মে বন্ধ হয় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন। গত ৫ জুন বন্ধ হয় দ্বিতীয় ইউনিটের উৎপাদন। নতুন করে কয়লা আমদানির জন্য বাংলাদেশ ব্যাংক ও সরকার যৌথভাবে ১০০ মিলিয়ন ডলারের এলসি খোলা হলে। ইন্দোনেশিয়া থেকে জাহাজে কয়লা উঠতে শুরু করে। এরপর গত ২৩ জুন মধ্যরাতে ইন্দোনেশিয়া থেকে ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে নোঙর করে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি আথেনা। জাহাজ থেকে কয়লা খালাস করায় রোববার ভোর থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম শুরু হয়।

উল্লেখ্য, ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটি থেকে শতভাগ বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন অন্তত ১৩ হাজার টন কয়লা পোড়াতে হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দৈনিক আমাদের মাতৃভূমির স্টাফ রিপোর্টার প্রিয়া চৌধুরীকে অব্যাহতি

বিকেল থেকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন-বিতরণ শুরু

আপডেট সময় ০৩:৫৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩