ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

কৃষিপণ্য রফতানিতে নতুন বাজার খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর

কৃষিজাত পণ্য রফতানিতে নতুন নতুন বাজার খোঁজার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া অর্গানাইজেশন অব ইসলামির কোঅপারেশনভুক্ত (ওআইসি) দেশগুলোতে যাতে আরও বেশি পণ্য রফতানি করা যায় সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন তিনি। কাঁচা শাকসবজি, আমসহ অন্যান্য ফল এসব দেশে আরও বেশি পরিমাণে পাঠানোর জন্য কাজ করার নির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে।

সোমবার (১৯ জুন) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বিকালে সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। এটি এ বছরের ১১তম এবং সরকারের এই মেয়াদের ১১৮তম সভা।

সচিব জানান, আজকের বৈঠকে ‘কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প উন্নয়ন নীতিমালা-২০২৩’ অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। এছাড়াও বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে অপরাধ সংক্রান্ত তথ্য আদান-প্রদান বিষয়ক চুক্তির খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ ও ভুটানের মধ্যে ট্রাফিক ও ট্রানজিট সংক্রান্ত চুক্তির খসড়াতেও অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।

এছাড়া ভূমি সংক্রান্ত প্রতারণা বা জালিয়াতির অপরাধে সর্বোচ্চ সাত বছর এবং সর্বনিম্ন দুই বছর কারাদণ্ডের বিধান রেখে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ ধরনের অপরাধে কেউ সহযোগিতা করলেও একই শাস্তি হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

কৃষিপণ্য রফতানিতে নতুন বাজার খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৬:২৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩