সংবাদ শিরোনাম ::
ইতালির রাজধানী রোমে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, গুরুতর আহত ১ সংসদ সদস্যের সময় চাওয়ায় স্পিকার বললেন বাকি চাহিয়া লজ্জা দেবেন না’ চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় মাদক থেকে বাঁচতে নিজেদের ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করতে হবে : সেনাপ্রধান লালমনিরহাটে মাদক কারবারীদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি ব্রাহ্মণপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলবাড়ীতে ১৫ কোটি টাকার হাঁড়িভাঙা আম বেচাকেনার সম্ভাবনা রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল

সিলেটে দুই ট্রাকের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমু‌খি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে।

বুধবার (৭ জুন) ভোরে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা সবাই নির্মাণশ্রমিক

এদিন সিলেট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সফিকুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, সাধু মিয়া (৩০), হারিছ মিয়া (৫০), রশিদ মিয়া (৪০), দুলাল মিয়া (৪৫), বাদশা মিয়া (৩০), সৌরভ (২৫), সাগর (২০), সাহেদ নুর (৪৫) ও ওয়াহিদ আলী (৩০)। বাকিদের পরিচয় জানা যায়নি।

সিলেট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সফিকুল ইসলাম ভূঁইয়া জানান, নির্মাণশ্রমিক বহনকারী পিকআপভ্যানটি ওসমানীনগরের উদ্দেশ্যে যাচ্ছিল। বুধবার ভোরে নাজিরবাজার এলাকায় পৌঁছালে ঢাকা থেকে সিলেটগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় শ্রমিক বহনকারী পিকআপভ্যানটি সড়কের পাশে পড়ে যায় ও বড় ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ১১ জন নিহত হন। আহত আটজনকে হাসপাতালে পাঠানো হলে সেখানে  আরও তিনজন মারা যান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইতালির রাজধানী রোমে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, গুরুতর আহত ১

সিলেটে দুই ট্রাকের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

আপডেট সময় ১২:২৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩