ঢাকা ০২:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীমান্তে বাংলাদেশির সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালাল বিএসএফ সদস্য স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হয়ে পটুয়াখালীতে স্বামীদের মানববন্ধন অপরাধী সিন্ডিকেটের গোপন আস্তানা উপড়ে ফেলতে হবে : রিজভী ভোলায় পূবালী ব্যাংকের উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার শ্রীপুর পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করলেন আবুল মনসুর মন্ডল যৌতুক মামলায় আদালতে বাদীপক্ষের হাতে মার খেলেন আইনজীবী ও আসামি বর্ণাঢ্য জশনে জুলুস, নবীপ্রেমের সুমহান বার্তায় মুখরিত জনপদ রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আমেরিকান সংগীতজগতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই

সিরিজ জয়ের মিশনে মাঠে নামছে টাইগাররা

প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর সিরিজ নিশ্চিত হতে পারতো দ্বিতীয় ওয়ানডেতেই। মুশফিকুর রহিমের দ্রুততম সেঞ্চুরিতে (৬০ বলে ১০০) ওয়ানডেতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহের (৩৪৯ রান) ম্যাচটা শেষ পর্যন্ত ভেস্তে যায় বৃষ্টিতে। আর তাই আগামীকাল (বৃহস্পতিবার) সিরিজ নিশ্চিতের লক্ষ্যে আইরিশদের মোকাবিলা করবে তামিম-সাকিবরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্থানীয় সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচ। 

এর আগে আজ (বুধবার) বাংলাদেশের দলের ক্রিকেটাররা সেরেছেন দলীয় অনুশীলন। এদিন মেহেদী হাসান মিরাজকে পূর্ণ ফিট অবস্থায় দেখা গেছে। নেটে করেছেন বোলিং অনুশীলন। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ভালো সময় যাচ্ছে না তামিম ইকবালের। যে কারণে এদিন নেটে ব্যাট হাতে ব্যস্ত সময় পার করেছেন টাইগার এই অধিনায়ক।

এবাদত হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদরা করেছেন বোলিং অনুশীলন। নাজমুল হোসেন শান্তকেও দেখা গেছে বোলিং অনুশীলন করতে। তবে অনুশীলনে ছিলেন না মুশফিকুর রহিম। ছেলে অসুস্থ থাকায় ছুটি নিয়ে গিয়েছিলেন ঢাকায়। তবে ইতোমধ্যে ফিরেছেন টিম হোটেলে। এদিকে ব্যক্তিগত কাজ থাকায় ছিলেন না সাকিব আল হাসানও।

তবে সাকিবও যোগ দিয়েছেন দলের সঙ্গে। চন্ডিকা হাথুরুসিংহে এবং অ্যালান ডোনাল্ডের অধীনে ম্যাচের আগের এদিন বেশ ভালোই নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। অবশ্য শেষ ম্যাচের একাদশে আসতে পারে দুই পরিবর্তন। নাসুম আহমেদের পরিবর্তে দলে সুযোগ পেতে পারেন ইনজুরি থেকে ফেরা মেহেদী হাসান মিরাজ। এছাড়া হাসান মাহমুদের পরিবর্তে ফিরতে পারেন মুস্তাফিজুর রহমান।

শেষ ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হ্রদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীমান্তে বাংলাদেশির সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালাল বিএসএফ সদস্য

সিরিজ জয়ের মিশনে মাঠে নামছে টাইগাররা

আপডেট সময় ০১:১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩