ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ে, ভুয়া পরিচয়পত্রেই ধরা খেলেন যুবক নওগাঁয় ভুটভুটির সঙ্গে সিএনজির সংঘর্ষ, গুরুতর আহত-৪ আহছানিয়া মিশন হাসপাতালে অনুদানের অর্থে করপোরেট ব্যবসার অভিযোগ কুমিল্লার রানীর বাজারে মোবাইল কোর্ট, জরিমানা ও মালামাল জব্দ ২৬ দিনের লড়াই শেষে হার মানলেন আজিবুর, কালিয়াকৈরে হামলার ঘটনায় শোক আত্রাইয়ে নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত বাড়ি থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মায়ের দেওয়া কিডনিও বাঁচাতে পারল না বেরোবির শিক্ষার্থী জাহিদকে  ধামরাইয়ে প্রশ্নপত্রে বিভ্রাট, পরীক্ষা দিতে গিয়ে ভোগান্তিতে শিক্ষার্থীরা ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মুরাদনগরের দাদি-নাতনির মৃত্যু

মেসির নেতৃত্বে জয়ের ধারায় পিএসজি, এমবাপের দুঃস্বপ্নের রাত

টানা দু’ম্যাচে ব্যর্থতার পর জয়ের ধারায় ফিরেছে ফরাসি ক্লাব পিএসজি। তবে দুই দফায় নেওয়া পেনাল্টি শটে ব্যর্থতার কারণে আলোচনায় কিলিয়ান এমবাপে। শেষ পর্যন্ত সেখান থেকে দলকে টেনে তোলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তিনি গোল করেছেন, করিয়েছেনও। দারুণ সব আক্রমণে ম্যাচের ধার বাড়িয়েছেন।

পুরো ম্যাচে ৪ গোল হলেও প্রথমার্ধে স্কোর করতে পারেনি কেউ। সব গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। মোঁপেলিয়ের মাঠেই তাদের ৩-১ গোলে হারিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।

dhakapostঅবশ্য ম্যাচ শেষে পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ে ইতিবাচক থাকার কথাই জানিয়েছেন। তার মতে, এমবাপে ও রামোসের চোট অতটা গুরুতর নয়। তাই চিন্তার কারণ নেই।

২১তম মিনিটে মাঠ ছাড়েন এমবাপে। প্রাথমিকভাবে মনে হয়েছে সমস্যা হ্যামস্ট্রিংয়ে। ১০ মিনিট পর তাকে অনুসরণ করেন রামোস। এর একটু আগে হেড করতে গিয়ে মাথায় ব্যথা পেয়েছিলেন তিনি। মাঠ ছাড়ার সময় মাথাতেই কোন সমস্যা হওয়ার ইঙ্গিত দেন স্প্যানিশ এই ডিফেন্ডার।

৩৪তম মিনিটে মেসির শট মোঁপেলিয়ের একজনের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। তবে আর্জেন্টিনা অধিনায়ক অফসাইডে থাকায় গোল মেলেনি। দ্বিতীয়ার্ধের শুরুতে তার শট কাঁপায় পাশের জাল। ৫২তম মিনিটে বলে জালে পাঠান আশরাফ হাকিমি। তবে আক্রমণের এক পর্যায়ে রুইস অফসাইডে থাকায় গোল মেলেনি। তিন মিনিট পর স্প্যানিশ এই মিডফিল্ডারই এগিয়ে নেন দলকে। উগো একিতিকের বাড়ানো থ্রু বল ধরে অনায়াসে জালে পাঠান তিনি।

৬২তম মিনিটে ভিতিনিয়ার শট পোস্টে লেগে ফিরে আসে। এর ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মেসি। রুইসের বাড়ানো বল ধরে গোলরক্ষককে অনায়াসে কাটিয়ে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান তিনি।

শেষ দিকে গোলের জন্য মরিয়া হয়ে পড়ে মোঁপেলিয়ে। ৮৯তম মিনিটে আলভারো মাভিডিডির কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে স্কোরলাইন ২-১ করে ফেলেন নুরদিন। তবে ম্যাচ তখনও শেষ হয়নি। ম্যাচের অতিরিক্ত সময়ে জায়ার-এমেরির গোলে সহায়তা করেন আশরাফ হাকিমি।

এর আগে রেনের বিপক্ষে ১-০ গোলে হার এবং রাঁসের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ১-১ ড্র করে পিএসজি। সেই ধাক্কা সামলে জয়ে ফেরার মাধ্যমে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। ২১ ম্যাচে ১৬ জয় ও তিন ড্র তাদের। সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে মার্সেই। নিসের কাছে ১-০ ব্যবধানে হেরে যাওয়া লঁস নেমে গেছে তিন নম্বরে, তাদের পয়েন্ট ৪৫।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

মেসির নেতৃত্বে জয়ের ধারায় পিএসজি, এমবাপের দুঃস্বপ্নের রাত

আপডেট সময় ১২:২৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩