ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু হাসপাতালে আজিজুল-আজহারুল সিন্ডিকেটের হাতে নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম ও কমিশন বাণিজ্য শিবগঞ্জে এসআরবি-৫-এর অভিযানে ৩৪৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ যুক্তরাজ্যে জমকালো আয়োজনে এশিয়ান কারি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত তানোরে অসময়ে বৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে: প্রতিমন্ত্রী টুকু আত্রাইয়ে পতিসর-সমসপাড়া সড়কের এক কিলোমিটারেই ৩২০ গর্ত, চরম দুর্ভোগে এলাকাবাসী শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৪৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ রাজশাহীতে হাফ ম্যারাথন ২০২৬ অনুষ্ঠিত বিসিএস ছাড়াই ক্যাডার বনে যাওয়া আবু তালেব কীভাবে লুটলেন কোটি কোটি টাকা?

খিলক্ষেতে “লা মেরিডিয়ান” হোটেলের আগুন নিয়ন্ত্রনে

রাজধানী খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকায় অবস্থিত অভিজাত ” লা মেরিডিয়ান হোটেলে তের তলা ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডের খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দু’টি ও উত্তরা স্টেশন থেকে একটি ইউনিট সহ মোট তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পরবর্তীতে দমকল বাহিনীর সদস্যরা আজ শনিবার ৪ টা ৫ মিনিটে সময় ওই লাগা আগুন সম্পূর্ণ রুপে নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়। তবে, এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
আজ বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিটি অফিসার রাকিবুল হাসান আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার দুপুর ২ টা ৮ মিনিটের সময় লা মেরিডিয়ান হোটেলের ১৩ তলা ভবনে নিচতলায় অবস্থিত মালামাল রাখার পরিত্যক্ত জায়গায় আগুন লাগার ঘটনা ঘটে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচেছ। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
এদিকে, আজ শনিবার বিকেল পৌঁনে ৫ টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা জোন-৩ এর উপসহকারী পরিচালক মো: সফিকুল ইসলাম আগুন লাগার বিষয়টি স্বীকার করে বলেন, অগ্নিকান্ডের কারণে নীচ তলার পরিত্যক্ত কিছু মালামাল পুড়ে গেছে। এসময় কালো ধোঁয়ায় সব কিছু আচ্ছন্ন হয়ে যায়। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এটি তদন্তের পর বলা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশু হাসপাতালে আজিজুল-আজহারুল সিন্ডিকেটের হাতে নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম ও কমিশন বাণিজ্য

খিলক্ষেতে “লা মেরিডিয়ান” হোটেলের আগুন নিয়ন্ত্রনে

আপডেট সময় ০৮:১৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২