ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিসিএস ছাড়াই ক্যাডার বনে যাওয়া আবু তালেব কীভাবে লুটলেন কোটি কোটি টাকা? ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং

যাত্রাবাড়ীতে অপহরণপূর্বক মুক্তিপণ আদায়কারী চক্রের দুই সদস্য গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়কারী সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা জেলার তিতাস থানার শাহাপুর গ্রামের মৃত মোস্তাক আহমেদ পুত্র মোঃ রাজু আহমেদ (২১) ও ভোলা জেলার বোরহানউদ্দিন থানার বোরহান উদ্দিন হালদা মার্কেট এলাকারমৃত তোফাজ্জল হোসেনের পুত্র মোঃ সুমন (১৮)।

আজ র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার দিবাগত রাত সোয়া ২ টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় গোপনে ঝটিকা অভিযান চালিয়ে অপহরণ পূর্বক মুক্তিপণ আদায়কারী চক্রের সদস্য মোঃ রাজু আহমেদ (২১) ও মোঃ সুমন (১৮)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

এএসপি ফারজানা হক আরও জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে লাভবান হওয়ার জন্য সাধারণ জনগণকে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে আসছিল। এছাড়া জোরপূর্বক ভাবে তাদের আটক রেখে নির্যাতন করে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন পূর্বক প্রাণনাশের হুমকি দিয়ে মুক্তিপণ আদায় করে আসছিল তারা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিসিএস ছাড়াই ক্যাডার বনে যাওয়া আবু তালেব কীভাবে লুটলেন কোটি কোটি টাকা?

যাত্রাবাড়ীতে অপহরণপূর্বক মুক্তিপণ আদায়কারী চক্রের দুই সদস্য গ্রেফতার

আপডেট সময় ০৬:০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২