সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

ফজর নামাজের আগে তাহিয়্যাতুল মসজিদ পড়া যাবে?

ফজরের নামাজ পাঁচ স্তম্ভের অন্যতম একটি। অন্য চার ওয়াক্তের চেয়ে ফজরের নামাজ অধিক গুরুত্বপূর্ণ। ফজর নামাজ আদায় করলে বহু সওয়াব ও পুরস্কারের কথা হাদিসে উল্লেখ হয়েছে। প্রিয়নবী (সা.) হাদিসে বলেছেন, ‘যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হলো…।-(মুসলিম, হাদিস : ১৩৭৯)

ফজর নামাজ আদায়ের জাগতিক বহু উপকার রয়েছে। রাসুল (সা.) এক হাদিসে বলেন, ‘তোমাদের কেউ ঘুমিয়ে পড়লে, শয়তান তার ঘাড়ের পেছনে তিনটি গিঁট দেয়। প্রতি গিঁটে সে এই কথা বলে, তোমার সামনে দীর্ঘ রাত অপেক্ষা করছে; অতএব তুমি শুয়ে থাকো। অতঃপর সে যদি জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করে একটি গিঁট খুলে যায়। অজু করলে আরেকটি গিঁট খুলে যায়। অতঃপর নামাজ আদায় করলে আরেকটি গিঁট খুলে যায়। তখন তার সকাল হয় উত্ফুল্ল চিত্তে ও প্রফুল্ল মনে। না হয়, সে সকালে কলুষ কালিমা ও আলস্য নিয়ে ওঠে।’ -(বুখারি, হাদিস : ১১৪২)

হাদিসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে সে যেন দুই রাকাত নামাজ আদায় করা পর্যন্ত না বসে।’ -(সহিহ বুখারি, হাদিস : ১১৬৭)

জাবের (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.)-এর খুতবারত অবস্থায় সুলাইক গাতফানি (রা.) এলেন। নবী (সা.) তাঁকে বলেন, তুমি কি এখানে আসার আগে দুই রাকাত নামাজ পড়েছ? সে বলল, না। তিনি বলেন, তুমি সংক্ষেপে দুই রাকাত পড়ে নাও। -(সহিহ মুসলিম, হাদিস : ১১১৪)

এ কারণেই ফকিহগণ বলেছেন, এই সময় স্বতন্ত্রভাবে তাহিয়্যাতুল মসজিদ নামাজ আদায় করা মাকরূহ। (আলবাহরুর রায়িক ১/২৫২)

তবে স্বতন্ত্রভাবে আদায় না করে যদি মসজিদে ঢুকে সঙ্গে সঙ্গে ফজরের দু’ রাকাত সুন্নত আদায় করে নেয় কিংবা ফজর নামাজের জামাতে শরিক হয়ে যায় তাহলে তা তাহিয়্যাতুল মসজিদের স্থলাভিষিক্ত হয়ে যাবে। -(কিতাবুল ফাতাওয়া ২/৩৫৯)

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

ফজর নামাজের আগে তাহিয়্যাতুল মসজিদ পড়া যাবে?

আপডেট সময় ০১:০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২