ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক ৫ বছরেই দ্বিগুণ হতে পারে সোনার দাম জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ সংবাদপত্রের কালো আইন সংস্কারে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১৬ কোটি, বাকিরা কে কত? এটা সেই দেশ, যে দেশ বারবার প্রতিরোধ করেছে, প্রতিরোধ করতে জানে: রিজভী কাজ শেষের আগেই বিল পরিশোধ, ৯২ কোটি টাকার প্রকল্প ১০৯ কোটিতে উন্নীত ফরিদপুরে জমি মাপকে কেন্দ্র করে সাংবাদিকসহ পরিবারারের সদস্যদের উপর হামলা, আহত-৫  মৌলভীবাজারে একই পরিবারের ১১ দৃষ্টি প্রতিবন্ধীর পাশে জেলা প্রশাসন

জামালপুরে বিকাশ ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে টাকা ছিনতাই

জামালপুরের মেলান্দহে রফিকুল ইসলাম (৪৩) নামে এক বিকাশ ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পাঁচ লাখ টাকা ও চারটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় মো. ফারুক (৩৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (২৩ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার ( ২২ মার্চ) রাত সাড়ে-১১টা দিকে মেলান্দহ পৌরসভার কামদেববাড়ী এলাকায়

এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো গতকাল শনিবার রাতে সাড়ে ১১টা দিকে পৌরসভার কামদেববাড়ী এলাকার বশর উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম মেলান্দহ বাজারের গো-হাটি সংলগ্ন বিকাশের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা চাকদহ এলাকার নুরুল ইসলামের ছেলে মো. ফারুক (৩৪) এবং মৃত আব্দুল মতিনের ছেলে আশিক (২৫) সহ আরও কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়।

এসময় রফিকুলকে এলোপাতাড়ি হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। রফিকুলের সঙ্গে থাকা পাঁচ লাখ টাকা, চারটি মোবাইল ফোন ও ব্যাগ ছিনিয়ে নেয় তারা। রফিকুলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় রফিকুলকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ছিনতাইয়ের সময় আসামি ফারুক ঘটনাস্থলে নিজের মোবাইল ফেলে যায়। পরে মোবাইলটি আনতে গেলে স্থানীয়দের হাতে ধরা পড়ে। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। তিনি আরও জানান, ছিনতাই কাজে ব্যবহৃত একটি হাতুড়ি জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মেলান্দহ থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তার ফারুককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আশিকসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক

জামালপুরে বিকাশ ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে টাকা ছিনতাই

আপডেট সময় ০৯:৫৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫