ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক ৫ বছরেই দ্বিগুণ হতে পারে সোনার দাম জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ সংবাদপত্রের কালো আইন সংস্কারে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১৬ কোটি, বাকিরা কে কত? এটা সেই দেশ, যে দেশ বারবার প্রতিরোধ করেছে, প্রতিরোধ করতে জানে: রিজভী কাজ শেষের আগেই বিল পরিশোধ, ৯২ কোটি টাকার প্রকল্প ১০৯ কোটিতে উন্নীত ফরিদপুরে জমি মাপকে কেন্দ্র করে সাংবাদিকসহ পরিবারারের সদস্যদের উপর হামলা, আহত-৫  মৌলভীবাজারে একই পরিবারের ১১ দৃষ্টি প্রতিবন্ধীর পাশে জেলা প্রশাসন

গাজিপুর কালিয়াকৈরে শ্রমিকের উপর বহিরাগতদের হামলা, কারখানা বন্ধ

গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক ইউনিয়নের মৌচাকের বনফুল এলাকায় দেইয়্যু বাংলাদেশ লিঃ কারখানার শ্রমিকরা আজ ২৩ মার্চ সকালে ফ্যাক্টরির ভিতরে কাজের উদ্দেশ্যে প্রবেশ করে। কারখানা কতৃপক্ষ পূর্বে থেকে বহিরাগত কিছু লোক কারখানার প্রবেশ করিয়ে রাখে। শ্রমিকরা কারখানায় প্রবেশ করার পর বেতন বোনাস এর দাবিতে আন্দোলন শুরু করলে শ্রমিকদের প্রতিহত করতে কারখানা কতৃপক্ষ আগে থেকে ভিতরে থাকা বহিরাগতরা লাঠিসোঠা নিয়ে শ্রমিকদের উপরে হামলা চালায় , হামলায় গুরুতর আহত হন নারী শ্রমিক সহ অন্তত ১৫ জন।

স্থানীয় সূত্রে জানা যায়,আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ তাদের ন্যায্য পাওনা পরিশোধে দীর্ঘদিন ধরে গড়িমসি করছে। ঈদের আগে বেতন ও বোনাস পরিশোধের দাবিতে তারা আন্দোলনে নামলে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়।

ফ্যাক্টরি কর্তৃপক্ষের সাথে ফোনে আলাপ করে জানা যায়,আহত শ্রমিকদের হসপিটালে প্রেরণ করা হয়েছে। তার কিছু সময় পরে উক্ত কারখানার সামনে কিছু আন্দোলনকারী শ্রমিকদের মধ্যে কিছুসংখ্যক অপরিচিত লোক গুজুব ছড়ায়, আহত শ্রমিকদের মাঝে একজন মারা গেছে। উক্ত ঘটনা কে কেন্দ্র করে সকল শ্রমিক একযোগে কারখানার ভিতরে প্রবেশ করে ফ্যাক্টরি বিভিন্ন জানালা দরজা সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এবং আশেপাশের ফ্যাক্টরিতে হামলা করে তাদের ছুটি দিতে বাধ্য করে এবং ভাঙচুর করে। পরে যৌথ বাহিনীর টিম ঘটনাস্থলে এসে শ্রমিকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকদের যার যার বাসায় যাওয়ার জন্য আহ্বান করলে শ্রমিকরা কারখানা থেকে চলে যায়। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে।

এ ঘটনায় কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান,পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক

গাজিপুর কালিয়াকৈরে শ্রমিকের উপর বহিরাগতদের হামলা, কারখানা বন্ধ

আপডেট সময় ০৭:৫৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫