২৩ মার্চ শনিবার বগুড়া গাবতলীর নশিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ জিয়া পরিবারের জন্য দোয়া ও ইফতার মাহফিল প্রাথমিক স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
নশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জোবাইদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। তিনি বলেন আওয়ামী লীগ সরকারের পতনের মধ্যদিয়ে বিএনপির নেতাকর্মীরা আজ মুক্ত হয়েছে। তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ হবে সুখী-সমৃদ্ধময় বাংলাদেশ। তাই সকলকে ঐক্যবদ্ধ ভাবে আগামী সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, মমিনুল হক মমিন, আমন্ত্রিত অতিথি জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার,সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক হারুন আর রশিদ, বিএনপি নেতা মুন্জু, খোকা, লিটন, মোজাম্মেল হক, নশিপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মনিরুজ্জামান ফারুক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বজলু, আরো উপস্থিত ছিলেন
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রুহুল হাসান রুহিন, যুগ্ম মোহাব্বত আলী, সুমন, উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল আহসান ডিটল, সাধারণ সম্পাদক এস এম রাঙ্গা, পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক তসকিন,উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাকিবুল হাসান হিরু, যুগ্ম আহবায়ক আরাফাত রহমান, ইলিয়াস মাহমুদ উজ্জ্বল, সোহেল মন্ডল,দপ্তর সম্পাদক মামুনুর রশিদ ঠান্ডু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পবন সরকার,উপজেলা জাসাসের সভাপতি আরেফুর রহমান লিটন, উপজেলা তাতি দলের সভাপতি রাশেদুর রহমান রাঙ্গা, আব্দুল হান্নান, সভাপতি তরুন প্রজন্ম দল, পৌর কাউন্সিলর সিরাজুল ইসলামসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।
আহসান হাবিব শিবলু, গাবতলী, বগুড়া 






















