ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক ৫ বছরেই দ্বিগুণ হতে পারে সোনার দাম জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ সংবাদপত্রের কালো আইন সংস্কারে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১৬ কোটি, বাকিরা কে কত? এটা সেই দেশ, যে দেশ বারবার প্রতিরোধ করেছে, প্রতিরোধ করতে জানে: রিজভী কাজ শেষের আগেই বিল পরিশোধ, ৯২ কোটি টাকার প্রকল্প ১০৯ কোটিতে উন্নীত ফরিদপুরে জমি মাপকে কেন্দ্র করে সাংবাদিকসহ পরিবারারের সদস্যদের উপর হামলা, আহত-৫  মৌলভীবাজারে একই পরিবারের ১১ দৃষ্টি প্রতিবন্ধীর পাশে জেলা প্রশাসন

ঈদুল ফিতরে ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

পবিত্র ঈদুল ফিতরে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম টানা আটদিন বন্ধ থাকবে।
শুক্রবার (২১ মার্চ) বুড়িমারী স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদ স্বাক্ষরিত চিঠির মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনা সাপেক্ষে ৮ দিন বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। বুড়িমারী স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি ফারুক হোসেন বলেন, গত ১৯ মার্চ বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সব সদস্যের মতামতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত উভয় দেশের কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে স্থলবন্দরের আমদানি-রফতানি বন্ধের চিঠি বিনিময় করা হয়েছে। সে হিসেবে সাপ্তাহিক ছুটিসহ আটদিন বন্ধ থাকবে। তবে ৬ এপ্রিল থেকে যথারীতি বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হবে।
বুড়িমারী ইমিগ্রেশন অফিসার আশরাফুল ইসলাম জানান, আমদানি রফতানি বন্ধ থাকলেও পাসপোর্ট ধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক

ঈদুল ফিতরে ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

আপডেট সময় ০৫:২৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫