ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা উপসহকারী প্রকৌশলী খাইরুলের ভিডিও ভাইরাল বর্জ্যকে সম্পদে রূপান্তরে বিশ্বনেতাদের প্রতি জুবাইদা রহমানের আহ্বান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ৩ ৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস

‘তারেক রহমানের নির্দেশে শেখ হাসিনার পতন হয়েছে’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে রাজবাড়ী জেলা বিএনপির কর্যালয়ে জেলা শ্রমিক দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মোস্তাফিজুল করিম মজুমদার বলেন, ‘আমাদের অভিভাবক, বাংলাদেশের অভিভাবক, বহুদলীয় গণতন্ত্রের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল আজ সুসংগঠিত। তিনি হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও আমাদেরকে নেতৃত্ব দিয়ে চলেছেন। ছাত্র, শ্রমিক, জনতার বিপ্লব যদি আর একটা দিন পরে হতো, তাহলে ক্ষমতা শেখ হাসিনার কাছেই থেকে যেত। তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির নেতা, ছাত্র, আরও অন্যদের যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবেই কাজ হয়েছে। অন্যথায় ৫ তারিখের বিপ্লব যদি ৬ তারিখে হতো তাহলে আমরা গণতন্ত্র ফিরে পেতামনা, আমরা স্বাধীন হতে পারতাম না।’

তিনি বলেন, ‘আমাদের আন্দোলন এখনও শেষ হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যতোদিন পর্যন্ত নির্বাচন না হবে, ততোদিন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবোনা। গত ১৬ বছর আমরা ভোট দিতে পারিনি। আওয়ামী লীগ জনগণের ভোটের তোয়াক্কা করেনি। আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে। আমরা ঈদে যেমন আনন্দ করি, আগামী নির্বাচনে আমরা ভোটকেন্দ্রে গিয়ে তেমন আনন্দ করে ভোট দেব। আগামীর সরকার হবে জনগণের সরকার। জনগণ যাদের ভোট দিয়ে সংসদে পাঠাবে তারাই সরকার গঠন করবে।’

কর্মিসভায় বিশেষ অতিথি হিসেবে জাতীয়তাবাদী শ্রমিক দলের অর্থ সম্পাদক ও জনতা ব্যাংক জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, উত্তরা ব্যাংক শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি মো. মোসলেহ উদ্দিন, বিআইডব্লিউটিসি এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু ও সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম বক্তব্য দেন।

বক্তব্যে রাজবাড়ী জেলা শ্রমিক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে চাঁজাবাজি, দখলবাজিসহ সব ধরনের অপকর্ম প্রতিরোধ করার আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা।

এ সময় জেলা শ্রমিক দলের সদস্য সচিব মো. জলিল শেখ, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মো. তোফাজ্জেল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক এম. এ. খালেদ পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা আলম ও সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

‘তারেক রহমানের নির্দেশে শেখ হাসিনার পতন হয়েছে’

আপডেট সময় ১০:৫৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪