ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা উপসহকারী প্রকৌশলী খাইরুলের ভিডিও ভাইরাল বর্জ্যকে সম্পদে রূপান্তরে বিশ্বনেতাদের প্রতি জুবাইদা রহমানের আহ্বান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ৩ ৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস

চাঁদপুরে জেলা আ. লীগের সাধারণ সম্পাদকসহ ১১০ জনের বিরুদ্ধে মামলা।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালকে প্রধান আসামি করে ১১০ জনের নামে মামলা হয়েছে। গত ৪ আগস্ট শহরের বাসস্ট্যান্ড এলাকায় মারামারির ঘটনায় চাঁদপুর ক্লাব রোডের বাসিন্দা আল আমিন বাদী হয়ে শুক্রবার (১৮ অক্টোবর) রাতে চাঁদপুর মডেল থানায় মামলাটি করেন।

আবু নঈম পাটওয়ারী দুলাল ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, সাবেক পিপি অ্যাডভোকেট রনজিত রায় চৌধুরী, সাবেক পিপি অ্যাডভোকেট আমান উল্লাহ ও সাবেক পিপি অ্যাডভোকেট আবদুর রহমান।

এছাড়াও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, অ্যাডভোকেট হেলাল হোসাইন, অ্যাডভোকেট হান্নান কাজী, সাবেক পৌর কাউন্সিলর অ্যাডভোকেট কবির চৌধুরী, অ্যাডভোকেট শীব গোপাল, অ্যাডভোকেট গাজী সাইফুলসহ ১১০ জনকে মামলায় আসামি করা হয়েছে।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৪ আগস্টের ঘটনায় এটি চার নম্বর মামলা। স্থানীয় আল আমিন বাদী হয়ে ১১০ জনের নামে গত ১৮ অক্টোবর রাতে এ মামলা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

চাঁদপুরে জেলা আ. লীগের সাধারণ সম্পাদকসহ ১১০ জনের বিরুদ্ধে মামলা।

আপডেট সময় ০৯:২০:০১ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪