সংবাদ শিরোনাম ::
স্ট্যান্ড রিলিজের পরও ছাড়েননি দায়িত্ব, ২০ দিনে তুলেছেন ২০ লাখ টাকা ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ গলদে ভরা প্রকল্পের কেন্দ্রে প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার বালিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উঠছে প্রশ্ন পদোন্নতি পেলেন জিয়াউর রহমানকে হত্যাকারী কর্নেল নওয়াজেশের মেয়ে নাশিদ গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য সাকিবের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ঢাকাসহ ১৭ জেলার জন্য দুঃসংবাদ সেনবাগের কৃতি সন্তান নাছরিন জাহান বৃষ্টি ৪৭তম বিসিএসে সহকারী কমিশনার অব ইনকাম ট্যাক্স পদে দায়িত্ব  স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

পদত্যাগ করলেন ছাত্র সমাজের সভাপতি-সাধারণ সম্পাদক

জাতীয় পার্টির (জাপা) সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের সভাপতি মো. আল-মামুন এবং সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান পদত্যাগ করেছেন।

বুধবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় তারা পদত্যাগ করেন। পরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে পদত্যাগ করা নেতারা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পার্টির অবস্থান সাংঘর্ষিক হওয়ায় আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। গত ১৩ আগস্ট কোটা আন্দোলনে সমর্থন দিয়ে বিবৃতি এবং ১৭ জুলাই কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছিলাম। বৈষম্যবিরোধী আন্দোলনে সর্বাত্মক অংশগ্রহণ ছিল আমাদের।

এতে আরও বলা হয়, সারাদেশে জাতীয় ছাত্র সমাজের অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে পার্টির অবস্থান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ট্যান্ড রিলিজের পরও ছাড়েননি দায়িত্ব, ২০ দিনে তুলেছেন ২০ লাখ টাকা

পদত্যাগ করলেন ছাত্র সমাজের সভাপতি-সাধারণ সম্পাদক

আপডেট সময় ০৩:০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪