সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

সাকিবকে বাদ দিতে লিগ্যাল নোটিশ, যা বললেন ফারুক আহমেদ

রাজধানীর আদাবর থানায় সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গার্মেন্টসকর্মী রুবেল হত্যার অভিযোগে এই মামলা হয়েছে। মামলায় ২৮ নম্বর আসামি সাকিব। যেহেতু তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, তাই দল থেকে বাদ দিয়ে দ্রুত তাকে দেশে ফেরাতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

তবে বিসিবি এখনো কোনো লিগ্যাল নোটিশ পায়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। এ ব্যাপারে কিছু জানেন না উল্লেখ করে বিসিবি সভাপতি বলেন, ‘আপনি জানেন একটা মামলা হয়েছে। লিগ্যাল নোটিশটা আমরা পাইনি এখনও, ওটার ব্যাপারে বলতে পারবো না।’

প্রথম টেস্ট শেষে সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত: বিসিবি সভাপতি

সাকিবের বিরুদ্ধে মামলার বিষয়টিকে বিসিবি কীভাবে দেখছে তা জানিয়ে বিসিবি সভাপতি যোগ করেন, ‘এফআইআর যখন হয়, এটার বিরুদ্ধে কিন্তু চার্জ গঠন হয়নি। এর আগে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। গত বেশ কিছু দিন আগে বিশাল গণ্ডগোল হয়েছে, অনেক প্রাণ ঝরে পড়েছে। সহমর্মিতা এখনও আছে আমাদের, আমরা কিন্তু ভুলে যাইনি। এই মুহূর্তে টেস্ট ম্যাচ চলছে। বিসিবির সঙ্গে সাকিবের সম্পর্ক খেলোয়াড় ও এমপ্লয়ি হিসেবে।’

উল্লেখ্য, সাকিবের বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশ পাঠিয়েছেন বলে জানান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। তিনি বলেছিলেন, ‘সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু ক্রিমিনাল মামলা রেকর্ড হয়েছে, তাই আইসিসির আইন অনুযায়ী তিনি জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন। একইসঙ্গে মামলার তদন্ত ও বিচারের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য এ নোটিশ প্রেরণ করেছি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

সাকিবকে বাদ দিতে লিগ্যাল নোটিশ, যা বললেন ফারুক আহমেদ

আপডেট সময় ১২:৫৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪