সংবাদ শিরোনাম ::
আসামী হয়েও বহাল তবিয়তে সিলেট গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইলিয়াস আহম্মেদ টাকশালে শত মিলিয়ন ডলারের মেগা-লুটপাটের অভিযোগ: নেপথ্যে সাবেক গভর্নরের ‘প্রিয়পাত্র’ আশরাফুল আলম দীর্ঘ ৯৮১ দিন পর ফিরেই কাঁদলেন নেইমার, ছেলেকে জড়িয়ে আবেগঘন মুহূর্ত তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য রাষ্ট্রীয় কোষাগার থেকে বাড়ি ভাড়া নেন ২০ হাজার, থাকেন অফিস কক্ষে মাদকাসক্তদের চিকিৎসা সেবা সম্প্রসারণে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের বিপক্ষে নামার আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ আত্রাইয়ে প্রধান শিক্ষক সংকটে ভারপ্রাপ্তদের কাধে শিক্ষার ভার জিসিসির কর্মীদের চাকরির প্রলোভন দেখিয়ে আমজাদের কোটি টাকা লুট

২০২৫ আইপিএলেও খেলবেন ধোনি, কিন্তু কীভাবে?

মহেন্দ্র সিং ধোনি; ৪৩-এ পা দিয়েছেন গত মাসেই। এই বয়সে বাকিরা যেখানে ক্রিকেটের পাঠ চুকিয়ে অন্য কিছুতে মন দেন। সেখানে তিনি এখনও ২২ গজের মায়া ছাড়তে পারেননি। আরও একটি আইপিএলে খেলার স্বপ্ন দেখছেন ধোনি। তবে সমস্যা হলো এবার আইপিএলে খেলতে বেশ জটিলতায় পড়তে হচ্ছে তাকে।

ধোনিকে নিয়ে এই জটিলতার কারণ, চলতি বছরই আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে। যেখানে নির্দিষ্ট কয়েকজন ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। বাকিদের নিলামের জন্য উন্মুক্ত করে দিতে হবে। এখানে ধোনির বয়স বেড়ে যাওয়ায় তাকে নিজেদের ক্রিকেটার হিসেবে ধরে রাখতে চাইছে না চেন্নাই সুপার কিংস। এক্ষেত্রে তাদের দাবি, ধোনিকে আনক্যাপড খেলোয়াড় হিসেবে দেখিয়ে নিজেদের দলের সঙ্গে রাখা।

কেননা, ২০০৮ সালে আইপিএলের প্রথম মৌসুম থেকে ২০২১ সাল পর্যন্ত ‘আনক্যাপড প্লেয়ার রুল’ চালু ছিল। যেই নিয়মে কোনো খেলোয়াড় পাঁচ বা এর বেশি বছর আগে অবসর নিলে তাকে ‘অভিষেকের অপেক্ষায় থাকা’ হিসেবে বিবেচনা করা হতো। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই সে খেলোয়াড়কে ধরে রাখতে কম খরচ করতে হয় ফ্যাঞ্চাইজিগুলোকে।

আর ধোনি যেহেতু ২০১৯ সালে জুলাইয়ে সবশেষ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছেন। আর সেই হিসাবে এ বছরের জুলাইয়েই ভারতের হয়ে তার শেষ ম্যাচ খেলার পাঁচ বছর পূরণ হয়েছে। কাজেই তাকে আগামী আইপিএল নিলামে তাকে ‘আনক্যাপড খেলোয়াড়’ হিসেবে বিবেচনা করা হতে পারে।

সাম্প্রতিক আইপিএলের বিভিন্ন নিয়ম নিয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বৈঠক করেছে বিসিসিআই কর্তারা। সেখানেই উঠে এসেছে এসব আলোচনা। আর সেই আলোচনাতেই পুরনো নিয়ম ফিরিয়ে আনার ব্যাপারে একমত হয়েছে বিসিসিআই। আর সেই নিয়ম চালু হলেই আসছে মৌসুমে দেখা যেতে পারে ধোনিকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসামী হয়েও বহাল তবিয়তে সিলেট গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইলিয়াস আহম্মেদ

২০২৫ আইপিএলেও খেলবেন ধোনি, কিন্তু কীভাবে?

আপডেট সময় ১১:৫২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪