ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হককে ঘিরে নানা বিতর্ক শৈলকুপা শাহী মসজিদের ৩১ লাখ টাকা গায়েব, মোতাওয়াল্লির বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ চা দোকানির অ্যাকাউন্টে জুয়ার কোটি টাকা, তিন দিনেই লেনদেন ২ কোটি ২৬ লাখ আত্রাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন তাড়াইলে বড় পর্দায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান এনসিপির নেতৃত্বের ওপর ক্ষোভ, পদত্যাগ করলেন সামান্তা শারমিন শ্রীমঙ্গলে ১২০ লিটার চোলাইমদসহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১ শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি বোরহানউদ্দিনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি বালু বিক্রির উৎসব, ইউএনও জহিরুল আলমের সহযোগিতার অভিযোগ

গণহত্যাকারী বলে ইসরাইলকে যে কঠোর হুঁশিয়ারি দিলেন এরদোগান

ইসরাইল যেসব অঞ্চলে আগুন লাগানোর যে চেষ্টা করছে তা রুখে দিতে প্রয়োজনে তাদের মুখোমুখি হবে তুরস্ক বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

বুধবার (১৪ আগস্ট) রাজধানী আঙ্কারায় তার জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এরদোগান বলেন, ‘গাজায় ৪০ হাজার নিরপরাধ মানুষের রক্ত ​​ঝরানো গণহত্যাকারীদের আইনের আওতায় না আনা পর্যন্ত আমরা লড়াই করব।’

লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকর এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াহকে হত্যা করে ইসরাইল আঞ্চলিক সংঘাতের শঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে। লেবাননের রাজধানী বৈরুত এবং ইরানের রাজধানী তেহরানের বিরুদ্ধে পরিচালিত পৃথক টার্গেট কিলিং অপারেশনে প্রতিরোধ অক্ষের এই শীর্ষ নেতা শহিদ হয়েছেন।

গত সপ্তাহে আঙ্কারায় কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সাক্ষাত করে এরদোগান বলেন, হামাসের নেতাকে হত্যা করে ইসরাইল প্রমাণ করেছে তাদের যুদ্ধবিরতিতে যাওয়ার কোনো অভ্যাস নেই।

গত বুধবার, তুরস্ক একটি গণহত্যা মামলায় যোগদানের জন্য একটি আনুষ্ঠানিক আবেদন করেছে যা দক্ষিণ আফ্রিকা গত বছর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তেল আবিবের বিরুদ্ধে শুরু করেছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হককে ঘিরে নানা বিতর্ক

গণহত্যাকারী বলে ইসরাইলকে যে কঠোর হুঁশিয়ারি দিলেন এরদোগান

আপডেট সময় ১২:০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪