সংবাদ শিরোনাম ::
ভোলাহাটে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৬ শুভ উদ্বোধন অনুষ্ঠিত!  নবাগত শিশুকে স্বাগত জানিয়ে গাছ লাগাতে হবে : প্রধানমন্ত্রী ফরিদপুরে নিখোঁজের তিনদিন পর কাশবন থেকে ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ৫ ভোলাহাটে মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে “সখিনা-কলিম” মেধা প্রণোদনা বৃত্তি প্রকল্প বৃত্তি প্রদান অনুষ্ঠিত ভোলাহাটে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধন! পরকীয়া ও পারিবারিক কলহের জেরে ফতুল্লায় স্বামীকে গলাকেটে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার কোচের পদ থেকে পদত্যাগ করলেন হং নাশকতার মামলায় যুব মহিলা লীগ নেত্রী কারাগারে বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ আমরাও চাই শেখ হাসিনা দেশে আসুক, মামলা লড়ুক : চিফ প্রসিকিউটর

স্বপ্নভঙ্গের ব্যথায় কাতর রশিদ খান

প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে পা রেখেছিল আফগানিস্তান। স্বপ্ন দেখছিল ফাইনালে খেলার। সেই স্বপ্নে এতটাই বিভোর ছিল আফগানরা যে ম্যাচের আগের দিন উন্মাদনায় রাতে ভালো ঘুম হয়নি তাদের। স্বপ্ন দেখছিল মাঠে নেমে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পা রাখবে দলটি। তবে সেই স্বপ্ন শেষ পর্যন্ত এখন দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে দলটির। কাতরাতে হচ্ছে স্বপ্নভঙ্গের ব্যথায়। আফগান অধিনায়ক রশিদ খান ম্যাচ শেষে তাই জানালেন। বললেন রাতটা কাটানো বেশ কঠিন হতে যাচ্ছে তাদের জন্য।

টুর্নামেন্টে দারুণ চমক দেখানো আফগানরা সেমিতে এসে পড়ে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে। প্রোটিয়াদের বোলিং তোপের মুখে পড়ে ম্যাচটা আত্মহুতি দিয়েছে আফগান ব্যাটাররা। অলআউট হয়ে যায় মাত্র ৫৬ রানে। এই পুঁজিতে ম্যাচ জেতা যায় না। রশিদ খানরাও পারেনি। আসরের সবচেয়ে বড় ম্যাচে এমন ব্যাটিং ব্যর্থতা তাই বেশ পোড়াচ্ছে রশিদ খানকে।

হারের পর রশিদ বলেন, ‘দল হিসেবে আমাদের জন্য এটি একটি কঠিন রাত ছিল। আমরা এরচেয়েও ভালো করতে পারতাম। কিন্তু পরিস্থিতি আমাদের তা করতে দেয়নি। তবে যে কোনো পরিস্থিতির জন্যই আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।’

ব্যাটিংটাই যে আফগানদের ডুবিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। রশিদও বললেন সে কথায়। তবে পরের বার আরও পরিণত হয়ে আসার অঙ্গিকার করেছেন তিনি। জানিয়েছেন প্রথমবার সেমিফাইনালে খেলার এই অভিজ্ঞতা আগামীতে কাজে লাগিয়ে বিশ্বমঞ্চে সাফল্য পাবে তার দল।

রশিদ বলেন, ‘আমরা টুর্নামেন্টের আগে এখানে এসেছি। আপনি যদি তখনও বলতেন আমরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনাল খেলব, আমরা তা মেনে নিতাম। এই প্রতিযোগিতায় বড় ম্যাচ জেতা আমাদের আত্মবিশ্বাসী করবে যে হ্যাঁ, আমরা এখন যেকোনো দলকে হারাতে সক্ষম। তবে পরের বার যখন আমরা এই ধরনের টুর্নামেন্টে অংশগ্রহণ করব, তখন আমাদের বিশ্বাস থাকবে। আমরা কিছু ভালো অর্জন করেছি কিন্তু যখন আমরা টুর্নামেন্টে ফিরে আসব, তখন আমাদের আরও ভালো করতে হবে, বিশেষ করে ব্যাটিং বিভাগে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৬ শুভ উদ্বোধন অনুষ্ঠিত! 

স্বপ্নভঙ্গের ব্যথায় কাতর রশিদ খান

আপডেট সময় ১০:২৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪