ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হোসেনপুরে কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উদ্বোধন বাংলাদেশের দ্বিতীয় ক্রান্তিকালে হাল ধরেছেন প্রধানমন্ত্রী: মঈন খান মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ বরগুনার নলটোনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প চাঁদা না দেওয়ায় নারী উদ্যোক্তার ফসল কাটার অভিযোগ থানায় মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে অবৈধ কাপড়ের মার্কেট কুমিল্লায় ডিবির অভিযানে ৬ অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯ রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুলকে পবিপ্রবি ভিসির অভিনন্দন

১০ টাকার চাঁদায় ‘চা-কন্যা’ ভাইস চেয়ারম্যান, জামানত হারালেন সবাই

চুনারুঘাটের ‘চা-কন্যা’ খায়রুন আক্তার। চা শ্রমিকদের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে সব মহলেই পরিচিত। স্থানীয় লোকজনের কাছে খায়রুন ‘চা-কন্যা’, ‘অগ্নিকন্যা’, ‘স্লোগানকন্যাসহ বিভিন্ন নামে পরিচিত। চা বাগানে ছোট থেকে বড় সবাই তাকে ‘দিদি’ বলে ডাকেন। এমনকি তার নির্বাচনি খরচের জন্য চা শ্রমিকরা ১০ টাকা করে চাঁদা তুলেছেন।

চুনারুঘাটের ‘চা-কন্যা’ খায়রুন আক্তার তার পরিচিতিকে কাজে লাগিয়ে এবারের উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বাজিমাত করেছেন। ৬৪ হাজারের বেশি ভোটের ব্যবধানে তিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির সাফিয়া খাতুন পেয়েছেন ১২ হাজার ২১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী অন্য চার প্রার্থী জামানত হারিয়েছেন।

জানা যায়, চা বাগানের শ্রমিকরা সভা ডেকে তাকে প্রার্থী করেছেন। মনোনয়ন ফরম কেনা, প্রচারণার কাজসহ সব ব্যয় মিটিয়েছেন তারা। ১০ টাকা করে গণচাঁদা তুলে নানা জনের কাছ থেকে সহায়তা নিয়ে নির্বাচনের খরচের ধাক্কা সামলানো হয়েছে। খায়রুনের বিজয়ে চা বাগানগুলোতে রীতিমতো উৎসব বিরাজ করছে।

উল্লেখ্য, ২০১২ সালে খায়রুনের বাবার ক্যানসার ধরা পড়ে। গরু-ছাগল বিক্রি করেও তাকে বাঁচানো যায়নি। সংসার সামলাতে চা শ্রমিক হিসাবে কাজে যোগ দেন খায়রুন। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সব মহলে পরিচিতি পান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হোসেনপুরে কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উদ্বোধন

১০ টাকার চাঁদায় ‘চা-কন্যা’ ভাইস চেয়ারম্যান, জামানত হারালেন সবাই

আপডেট সময় ০১:১৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪