ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের গ্যাসের দাম বাড়ালে আমরা পেট্রোবাংলা ঘেরাও করব: নাহিদ ইসলাম ‘বিশ্বকাপ ট্রফি’ বিক্রি করতে বাধ্য হলেন ফরাসি তারকা র‌্যাব-১ সদর দপ্তরের ‘আয়না ঘর’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারকরা মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়া উদযাপন অফিসে বসেই মদ কেনার টাকা দেওয়ার অভিযোগ, অতিরিক্ত জেলা প্রশাসকের ভিডিও ভাইরাল নবাবগঞ্জ সাবরেজিস্ট্রার নাজমুল হাসানের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ নীতি সুদহার কমিয়ে বিনিয়োগে জোর, মূল্যস্ফীতি নিয়ে শঙ্কা শিশুদের সু-স্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী উত্তরের বিভাগে টানা বৃষ্টির দাপট বেশি, কমতে পারে দিনের তাপমাত্রা

শরণার্থী শিবিরে ইসরাইলি হামলা, নিহত ১৫ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের দুটি শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় অন্তত ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকই।

মঙ্গলবার রাতে মধ্যগাজার বুরেইজ ও মাগাজি শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। খবর আলজাজিরার।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, মধ্যগাজার বুরেইজ ও মাগাজি শরণার্থী শিবিরে ইসরাইলি স্থল ও বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মধ্য গাজার দেইর আল-বালাহ হাসপাতালের মাঠের বাইরে সাংবাদিকদের বলেন, ‘গত কয়েক ঘণ্টায় ১৫ জনেরও বেশি শহিদ এবং কয়েক ডজন আহত আল-আকসা শহীদ হাসপাতালে পৌঁছেছেন।’

যদি মধ্য গাজার এই এলাকায় ‘আগ্রাসন’ বন্ধ না হয়, তবে নিহতদের সংখ্যা দ্রুত বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এই মুখপাত্র বলেছেন, আল-আকসা শহিদ হাসপাতালই একমাত্র চিকিৎসা অবকাঠামো যা বর্তমানে এই এলাকার ১০ লাখেরও বেশি মানুষকে সেবা দিচ্ছে।

তিনি বলেন, এই হাসপাতালে আরও রোগীদের জায়গা দেওয়ার সুযোগ নেই। হাসপাতালটি ইতোমধ্যেই ‘আহত লোকে উপচে পড়েছে’, যাদের মধ্যে অনেককে মেঝেতে চিকিৎসা করা হচ্ছে।

আল-আকসা শহিদ হাসপাতালের কর্মকর্তাদের মতে, পার্শ্ববর্তী মাগাজি শরণার্থী শিবিরের আরেকটি বাড়িতে হামলায় দুইজন নিহত হয়েছেন।

এর আগে, ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছিল, তাদের যুদ্ধবিমানগুলো মধ্য গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এছাড়া স্থল বাহিনী আল-বুরেইজ এলাকায় ‘গোয়েন্দাদের দিকনির্দেশনা সঙ্গে নিয়ে মনোযোগীভাবে’ কাজ করছে।

আলজাজিরার হানি মাহমুদ দেইর আল-বালাহ থেকে বলেছেন, হাসপাতালের চিকিৎসা কর্মীরা হতাহতের সংখ্যা দেখে অভিভূত হয়ে পড়েছে।

তিনি বলেন, ‘চিকিৎসকরা সর্বত্র দৌড়াচ্ছেন, জীবন বাঁচাতে জরুরি অপারেশন করার জন্য অ্যান্টিসেপটিক্স এবং চেতনানাশকসহ অবশিষ্ট চিকিৎসা সরঞ্জামের সন্ধান করছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা এখনও ঘনবসতিপূর্ণ মাগাজি এবং বুরেইজ ক্যাম্পসহ মধ্য গাজার পূর্বাঞ্চলে চলমান হামলা এবং ভারী মেশিনগানের গোলাগুলির বিস্ফোরণ ও শব্দ শুনতে পাচ্ছি। আমরা নিহতদের আত্মীয়দের কাছ থেকে শুনেছি, সেই শিবিরগুলোতে বোমায় বিধ্বস্ত বাড়িতে অনেকেই আটকে আছে।’

এদিকে গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে কমপক্ষে ৩৬ হাজার ৫৫০ জনে পৌঁ

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের

শরণার্থী শিবিরে ইসরাইলি হামলা, নিহত ১৫ ফিলিস্তিনি

আপডেট সময় ১০:৫৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪