সংবাদ শিরোনাম ::
দুর্নীতি মামলায় টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল দুর্নীতির অভিযোগের মধ্যেই কাস্টমস কর্মকর্তা শামীম উল আলমের পদোন্নতি, প্রশ্নের মুখে জবাবদিহি এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টি করে সিরাজুল ও জ্বালানি সচিব সাইফুলের সিন্ডিকেটে কোটি টাকা আত্মসাত মনোহরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, হাবিবসহ তিন পুলিশের মৃত্যুদণ্ড আত্রাইয়ে ১৯৩ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু আসাদুজ্জামান খানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘দুর্নীতির সাম্রাজ্য’ অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে কাভার্ড ভ্যানসহ ভারতীয় শাড়ি ও কসমেটিক্স আটক

বিশ্বকাপের আগে মেজাজ হারালেন বাবর

Kolkata: Pakistan's captain Babar Azam during a practice session ahead of the ICC Men's Cricket World Cup 2023 match between Bangladesh and Pakistan, at Eden Gardens in Kolkata, Monday, Oct. 30, 2023. (PTI Photo/Swapan Mahapatra)(PTI10_30_2023_000209A)

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মেজাজ হারালেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। রেগে গেলেন তিনি। তাও আবার নিজের দেশের সমর্থকদের দেখেই।

আনন্দবাজার প্রতিবেদনে বলা হয়, এ মুহূর্তে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ় খেলছে পাকিস্তান। নিজেদের প্রস্তুতি সেরে রাখছে তারা। সেই সিরিজ় চলাকালীন রাস্তায় পাকিস্তানের সমর্থকদের দেখেই রেগে গেলেন বাবর।

মঙ্গলবার ছিল ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। এ ম্যাচ শুরুর আগে সেখানকার রাস্তায় দেখা যায় বাবরকে। তার সঙ্গে ছিলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কিছু কর্মকর্তা। বাবরকে রাস্তায় দেখে এগিয়ে যান পাকিস্তানি সমর্থকরা। তাকে ঘিরে ধরে ছবি তোলার চেষ্টা করেন তারা। এ সময় বাবর আজম মেজাজ হারান। এসব কর্মকাণ্ড দেখেই রেগে যান তিনি, ২ মিনিট সময় দাও আমাকে, ২ মিনিট সময় দাও।

এরপরও সমর্থকরা তাকে ঘিরে থাকলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলেন বাবর। যারা জড়ো হয়েছিলেন তাদের সরিয়ে দেওয়ার ইশারা করেন হাত দিয়ে। নিরাপত্তারক্ষীরা সবাইকে সেখান থেকে সরিয়ে দেন।

ঘটনার এখানেই শেষ হয়নি। বোর্ডের কর্তাদের সঙ্গে কথা বলে সেখান থেকে ফেরার সময় আবার কিছু সমর্থক বাবরের দিকে এগিয়ে আসেন। এবার আরও রেগে যান পাক অধিনায়ক। তিনি বলেন, এটা কী হচ্ছে, আমি কথা বলছি। তোমরা আমার ওপর চেপে পড়ছ। ভিডিও করছ। এসব কী? এ কথা বলে সেখান থেকে দ্রুত বেরিয়ে যান বাবর।

উল্লেখ্য, বাবর আজমের নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে পাকিস্তান। ৯ জুন ভারতের মুখোমুখি হবে তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্নীতি মামলায় টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

বিশ্বকাপের আগে মেজাজ হারালেন বাবর

আপডেট সময় ০১:০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪