ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাইস কুকারে রান্না করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট ইউপি সদস্য ফিরোজের বিরুদ্ধে, বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ ভুক্তভোগীরা ‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কার্যক্রম আগস্টে পরিলক্ষিত হচ্ছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী গোড়াই কটনমিল পরিদর্শন করলেন শরীফুল আলম বালুর ড্রেজার বসানো নিয়ে বাকবিতন্ডা, স্থানীয়দের হাতে মার খেলেন ববি ছাত্রদলের তিন নেতা কুমিল্লা ও ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ জামিনে মুক্ত বেনজীর, অনুমতি ছাড়া দুবাই ত্যাগে নিষেধাজ্ঞা

ভোলার লালমোহনে শালিক প্রতীকের মিছিল থেকে পুলিশের ওপর হামলা

  • রিয়াজ ফরাজি
  • আপডেট সময় ১২:২৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
  • ৭২৮ বার পড়া হয়েছে

ভোলার লালমোহনে মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এমন একটি ভিডিও এসেছে সংবাদকর্মীদের কাছে।
বুধবার রাতে পৌনে ৮টার দিকে লালমোহন পৌর শহরের হাইস্কুল সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে পৌর শহরে মিছিল বের করে চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান টিটবের দোয়াত কলম প্রতীকের সমর্থকরা। ওই মিছিলের পেছন পেছন মিছিল শুরু করে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেনের শালিক প্রতীকের সমর্থকরা।

ওই মিছিলের ভিডিও ধারণ করছিলেন ডিএসবি’র এসআই একেএম আবদুল হক।
এসময় এসআই আবদুল হকের ওপর ভিডিও ধারণ করায় হামলা চালায় শালিক প্রতীকের সমর্থকরা।

হামলার বিষয়ে জানতে চাইলে শালিক প্রতীকের মিছিল থেকে হামলার শিকার হয়েছেন বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান ডিএসবি’র এসআই কেএম আবদুল হক।
এদিকে পুলিশের ওপর হামলার সংবাদ শুনে ঘটনাস্থলে আসেন লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাহবুব উল আলম। এসময় হামলার ঘটনা জানতে চাইলে কোনো মন্তব্য করেননি ওসি।

এ বিষয়ে জানতে শালিক প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেনের মুঠোফোনে কল দিলে ব্যস্ততা দেখিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি। তবে এই ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করেনি বলে জানা যায়।
Riaz
Riaz Uddin

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভোলার লালমোহনে শালিক প্রতীকের মিছিল থেকে পুলিশের ওপর হামলা

আপডেট সময় ১২:২৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪