ঢাকা ১২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোরহানউদ্দিনে বিএনপি নেতাদের বিরুদ্ধে আ.লীগ নেতাকর্মীদের আশ্রয়ের অভিযোগ বাংলাদেশ সম্মিলিত চিকিৎসক ও ফার্মাসিস্ট কল্যাণ সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন হাজী চৌধুরী আহমেদ উল্লাহর মৃত্যুতে লায়ন এম এ আউয়ালের শোক প্রকাশ ইসরায়েলে ঐক্য সরকার গঠন নিয়ে আজ বৈঠকে নেতানিয়াহু-আইজেনকোট মোহাম্মদপুরে অস্ত্রের মুখে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারীর ফোন ছিনতাই শাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ অনিয়ম রেজওয়ানুল-জোহরার বিশেষ টোকেনেই বৈধ হয় বিএমইটির সব অবৈধ অপকর্ম জাপানি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে তৃতীয় টার্মিনাল, পূর্ণাঙ্গ চালু ২০২৮ সালের ফেব্রুয়ারিতে ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের পক্ষে যুক্তিতর্ক আজ

বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে

  • সুমনসেন
  • আপডেট সময় ০৯:৫৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
  • ৭৫৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কক্সবাজার জেলা কার্যালয়ের সাবেক সহকারি মোটরযান পরিদর্শক (বর্তমানে বান্দরবানে কর্মরত) আরিফুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণভাবে ২ কোটি ৩ লাখ ৬২ হাজার ৯৫৩ টাকার সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রাখার অভিযোগে মামলাটি করে দুদক।

দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মুহাম্মদ হুমায়ুন বিন আহমেদ বাদী হয়ে নিজ কার্যালয়ে গতকাল বুধবার (১৫ মে) এ মামলা দায়ের করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ বলেন, প্রাথমিক সত্যতা পাওয়ার পর মামলা করা হয়েছে, এখন একজন কর্মকর্তাকে দিয়ে তদন্ত করা হবে।

মামলার এজাহারে বলা হয়েছে, আরিফুল ইসলাম একজন সরকারি কর্মচারী হয়ে দুর্নীতির মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণভাবে ২ কোটি ৩ লাখ ৬২ হাজার ৯৫৩ টাকার সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রাখা ও স্থানান্তর করেছেন। এর ফলে তিনি দুর্নীতি দমন কমিশন আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাই দুর্নীতি দমন কমিশনের অনুমোদন নিয়ে এ মামলা করা হয়েছে। জানা যায়, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সহকারি মোটরযান পরিদর্শক আরিফুল ইসলামের নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে গত বছরের শুরুতে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানের শুরুতেই ডাচ বাংলা ব্যাংকের কক্সবাজার শাখায় একটি একাউন্টে দুই কোটি টাকার সন্ধান পায় দুদক। তার মধ্যে একাউন্টে থাকা এক কোটি ৪৯ লাখ ৪৮ হাজার ৬০৭ টাকা আদালতের নির্দেশে জব্দও করে সংস্থাটি। এছাড়াও কক্সবাজার জেলায় বিভিন্ন এলাকায় তার নামে-বেনামে থাকা বিপুল পরিমাণ সম্পদের তথ্য পেয়েছে বলে জানায় দুদক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বোরহানউদ্দিনে বিএনপি নেতাদের বিরুদ্ধে আ.লীগ নেতাকর্মীদের আশ্রয়ের অভিযোগ

বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে

আপডেট সময় ০৯:৫৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪