সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

কিলোমিটারে ৩ পয়সা কমবে বাস ভাড়া

দেশের বাজারে জ্বালানি তেলের দাম দুই দফায় প্রতি লিটারে ৩ টাকা কমার ফলে ডিজেল চালিত বাসের ভাড়া কমনোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। কিলোমিটারপ্রতি ৩ পয়সা ভাড়া কমানোর এই সিদ্ধান্ত প্রজ্ঞাপন জারির পর থেকে কার্যকর করা হবে।

সোমবার (১ এপ্রিল) বনানীর বিআরটিএ’র সদর দপ্তরে আয়োজিত এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত হয়। এটি আজই মন্ত্রণালয়ে পাঠাবে বিআরটিএ।

সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লায় বাসের ভাড়া কিলোমিটারে ২ টাকা ১৫ পয়সা থেকে কমিয়ে ২ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

জ্বালানি তেলের দাম কমার প্রেক্ষিতে প্রতি কিলোমিটারে বাস ভাড়া কমানোর সুপারিশ করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। এর সঙ্গে একমত পোষণ করেছেন পরিবহন মালিকরাও।

সুপারিশ অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস ভাড়া কিলোমিটারে ২ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ২ টাকা ৪২ পয়সা করা হয়েছে। সরকার প্রজ্ঞাপন জারির পর এই নতুন ভাড়া কার্যকর করা হবে।

এর আগে, দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের নতুন এ মূল্য নির্ধারণ করেছে জ্বালানি মন্ত্রণালয়। সোমবার (১ এপ্রিল) থেকে নতুন এ দাম কার্যকর হয়।

রবিবার (৩১ মার্চ) জারি করা এক প্রজ্ঞাপনে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, ডিজেল ও কেরোসিনের দাম ২ টাকা ২৫ পয়সা কমিয়ে লিটারপ্রতি দাম ১০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে পেট্রোল ও অকটেনের দাম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

কিলোমিটারে ৩ পয়সা কমবে বাস ভাড়া

আপডেট সময় ০৩:৩৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪