ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৭.৫ শতাংশ করছে সরকার

চলতি ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটে জিডিপি’র প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ৬ দশমিক ৫ শতাংশ করছে সরকার। একই সঙ্গে বার্ষিক মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৬ শতাংশ থেকে ৭ দশমিক ৫ শতাংশ করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আর্থিক, মুদ্রা ও বিনিময় হার-সংক্রান্ত কো-অর্ডিনেশন কাউন্সিল ও সম্পদ ব্যবস্থাপনা কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সে সঙ্গে আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের আকার নিয়েও আলোচনা করা হয়েছে। আগামী বাজেটের আকার ৮ লাখ কোটি টাকার বেশি করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। সংশোধিত বাজেটে তা কমিয়ে ৭ লাখ ১০ হাজার কোটি টাকা করা হচ্ছে।

মূল বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা (এডিপি) বাজেট বরাদ্দ ছিল যেখানে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা, কমিয়ে তা ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা করা হচ্ছে।

আরও জানা গেছে, অনুদান ছাড়া চলতি অর্থবছরে বাজেট ঘাটতি ধরা হয়েছিল ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। সংশোধিত বাজেটে এ ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ৪০ হাজার কোটি টাকা।

সূত্রগুলো জানায়, বৈঠকে রাজস্ব আয়ের নিম্নগতি নিয়ে আলোচনা হয়েছে। চলতি অর্থবছরের চার মাসেই রাজস্ব কম আদায় হয়েছে ১২ হাজার কোটি টাকা।

এনবিআরের পক্ষ থেকে এ সময়ে রাজস্ব আয় বৃদ্ধির বাস্তবসম্মত কোনো কৌশল বৈঠকে উপস্থাপিত হয়নি। এ ছাড়া সার্বিক রপ্তানি আয় ও প্রবাসী আয় কমে যাওয়া, ডলার–সংকট, আমদানি কমে যাওয়া ইত্যাদি নিয়ে আলোচনা হয় বৈঠকে।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার, বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, পরিকল্পনাসচিব সত্যজিৎ কর্মকার অংশ নেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৭.৫ শতাংশ করছে সরকার

আপডেট সময় ০৪:১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩