ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বিটিএ’র পিকআপ ভ্যান উপহার কুষ্টিয়ার জুলাই স্মৃতিস্তম্ভে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন হোসেনপুরে হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড ফ্যাসিস্ট আওয়ামী দোসর মিনহাজ চৌধুরীর কব্জায় ঢাকা ওয়াসার ওয়াটার এটিএম! অমিতাভ বচ্চনের মেসেজের রিপ্লাই দেন না প্রীতি জিনতা

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিখোঁজ ১০

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের লেক টোবার কাছের একটি গ্রামে আকস্মিক বন্যা ও ভূমিধসের ফলে এখনো ১০ জন নিখোঁজ রয়েছে। সোমবার উদ্ধার কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

এএফপি জানায়, শুক্রবার রাতে উত্তর সুমাত্রা দ্বীপের একটি গ্রামের আবাসিক এলাকায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধস ও বন্যায় এক ব্যক্তি ও ৭৮ বছর বয়সী এক মহিলা মারা যান। এই প্রাকৃতিক দুর্যোগে অনেক ঘরবাড়ি ভেসে যায় এবং একটি হোটেল ধসে পড়ে।

মেদান অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বুডিওনোর প্রধান এক বিবৃতিতে বলেন, প্রাথমিকভাবে ১১ জনকে নিখোঁজ ঘোষণা করা হলেও উদ্ধারকর্মীরা সোমবার আরেকটি লাশ উদ্ধার করেছে। নিখোঁজদের মধ্যে ছয় ও আট বছর বয়সের শিশু রয়েছে।

দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানায়, দুর্যোগকবলিত ওই গ্রাম থেকে ১৪০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিখোঁজ ১০

আপডেট সময় ১২:১৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩