ঢাকা ০১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিলমারী নৌ-বন্দরে বিআইডব্লিউটিএ কর্মকর্তার চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ সফটওয়্যার বদলের আড়ালে রংপুর সিটি করপোরেশনে ৫০ কোটি টাকা লুট ৪ বিভাগে ভারি বৃষ্টির সতর্কতা জারি, ভূমিধসের আশঙ্কা সরকারি বিদ্যুৎকেন্দ্র ২৬ দিন ধরে বন্ধ, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’ বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার গুজবে পদদলিত, মন্দিরে নিহত ৭ সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ নরসিংদীতে ফের ভূমিকম্প, মৃদু কম্পনে কাঁপল ঢাকা মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম  বাসাইলে জাতীয় মৎস্য সপ্তাহ পক্ষ -২০২৬ পালিত মাদকবিরোধী অভিযানে বোরহানউদ্দিনে ৭০ গ্রাম গাঁজাসহ জয়নাল আটক

আফিফের ঘূর্ণি জাদুতে সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার কাছে হারতেই বসেছিল টাইগাররা। তবে আফিফ হোসেনের ঘূর্ণি জাদুতে ২ রানের নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করল সাইফ হাসানের দল।

বুধবার (৪ অক্টোবর) জিজিয়াং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গ্রাউন্ডে টাইগারদের দেওয়া ১১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৪ রানে থামে মালয়েশিয়ার ইনিংস।

এর আগে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু ব্যাটিংয়ে নেমে স্কোর বোর্ডে ৩ রান তুলতেই তিন উইকেট হারিয়ে ফেলে তারা। ওপেনার মাহমুদুল হাসান জয় ০, পারভেজ হোসেন ইমন ০ ও জাকির হাসান ১ রান করেন।

পরে অবশ্য অধিনায়ক সাইফ হাসান আর আফিফের ব্যাটে শুরুর বিপর্যয় সামাল দেয় বাংলাদেশ দল। কিন্তু ১৪ বলে সমান দুটি করে চার-ছক্কায় ২৩ রান করে পবনদীপ সিংয়ের বলে সাজঘরে ফেরেন আফিফ।

এরপর একপ্রান্ত আগলে রেখে ৫২ বলে অপরাজিত ৫০ রান করে দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেন সাইফ। এ ছাড়া শাহাদাত হোসেন দীপু ২৬ বলে ২১ ও জাকের আলী অনিকের ১৪ বলে ১৪ রান করেন। এতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১১৬ রানেই থামে বাংলাদেশের ইনিংস।

বোলিয়েং মালয়েশিয়ার হয়ে পবনদীপ সিং ২টি উইকেট শিকার করেন। এছাড়া বিজয় উন্নি ও আনোয়ার হোসেন পান একটি করে উইকেট।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারী নৌ-বন্দরে বিআইডব্লিউটিএ কর্মকর্তার চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ

আফিফের ঘূর্ণি জাদুতে সেমিতে বাংলাদেশ

আপডেট সময় ০৪:৪৭:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩