সংবাদ শিরোনাম ::
দৈনিক আমাদের মাতৃভূমির স্টাফ রিপোর্টার প্রিয়া চৌধুরীকে অব্যাহতি শহীদ সন্তানের মায়ের হৃদয়বিদারক স্মৃতিচারণে অশ্রুসিক্ত চীফ হুইপ নূরুল ইসলাম মণি শনিবারকে ছুটির দিন ভেবে পরীক্ষা মিস শাহনাজের, পরে গিয়েও মিলল না প্রবেশের অনুমতি দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে : ডেপুটি স্পিকার কৃমি নির্মূল করে যে পাতার রস শাহজালাল বিমানবন্দর এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৮২ মাদক কারবারি যত প্রভাবশালীই হোক তার জায়গা সমাজে হবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী কেন শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে গেলেন না শাকিব খান? ১৭ বছরে অনেক নির্যাতনেও মাথা নত করিনি : মির্জা ফখরুল

অভিযানের খবরে ষাটের আলু নামল চল্লিশে

রাজশাহী: রাজশাহী মহানগরীর সাহেববাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। অভিযানের খবরেই আলুর দাম এক লাফে ৬০ টাকা থেকে ৪০ টাকায় নেমে এসেছে।

তবে অভিযানের আগে বাজারে প্রতিকেজি আলু ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি করা হচ্ছিলো।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যাল‌য়ের একটি টিম এ অভিযান পরিচারনা করে।

অভিযানের সময় মূল্য তালিকা ও ক্রয় রশিদ না থাকায় বাজারের তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মাসুম আলী।

তিনি জানান, দুপুর সাড়ে ১২টা থেকে মহানগরীর সাহেববাজারে ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিন ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অভিযানে অন্য ব্যবসায়ীদের সতর্কতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, খুচরা বাজার ও আলুর কোল্ডস্টোরে অভিযান পরিচালনা করা হচ্ছে। বাজারগুলোতে সঠিক মূল্যে আলু বিক্রি হচ্ছে কিনা তা যাচাই করা হচ্ছে। আজ মহানগরীর সাহেববাজারে দুটি দোকানে মূল্য তালিকা না থাকায় ছয় হাজার টাকা ও একটি দোকানে ক্রয়-রশিদ না থাকায় দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাজারে অসাধু ব‌্যবসায়ী‌রা যেন বেশি দামে আলু বিক্রি করতে না পারে সেজন্য তদার‌কিমূলক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অধিদপ্তরের জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মাসুম আলী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দৈনিক আমাদের মাতৃভূমির স্টাফ রিপোর্টার প্রিয়া চৌধুরীকে অব্যাহতি

অভিযানের খবরে ষাটের আলু নামল চল্লিশে

আপডেট সময় ০৬:২৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩