ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

এশিয়া কাপে শিরোপার দৌড়ে বাংলাদেশও আছে: ওয়াসিম

এশিয়া কাপে গত আসর হতাশায় কাটলেও, এর আগের দুই আসরে ফাইনাল খেলেছে বাংলাদেশ। এবারের আসরে খেলা হবে ওয়ানডে সংস্করণে।

যেই সংস্করণে টাইগাররা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। তাই এবারের আসরে শিরোপার দৌড়ে সাকিব আল হাসানের দলকেও রাখছেন পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরাম।
আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। প্রতিবারই আসর শুরুর সময় অনেকে ভেবে থাকেন ফাইনালে খেলবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। কিন্তু এশিয়া কাপের ১৫টি আসরে এমনটা কখনোই হয়নি।

টুর্নামেন্টের স্পনসরদের এক অনুষ্ঠানে পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার ওয়াসিম বলেন, ‘গতবার আমরা ভবিষ্যদ্বাণী করছিলাম ভারত-পাকিস্তান ফাইনাল হবে। কিন্তু শ্রীলঙ্কা কাপ জিতে নিয়ে গেছে। তিন দলই বিপদজনক। যেকেউ নিজেদের দিনে জিততে পারে। ‘

‘অন্যরাও আছে। গতবার শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হলো। ভারত ফাইনালেও যেতে পারল না। ভারত-পাকিস্তান ফাইনাল গুরুত্বপূর্ণ। আমরা জানি কত সমর্থন, কত নজর কত মানুষ অনুসরণ করে এই ম্যাচে। কিন্তু অন্যরাও খেলতে এসেছে। কাজেই আপনি শ্রীলঙ্কা বা বাংলাদেশকে হিসেব থেকে বাদ দিতে পারবেন না। ‘

এশিয়া কাপ খেলতে গতকাল শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ। আগামী ৩১ আগস্ট পাল্লেকেলেতে লঙ্কানদের মুখোমুখি হবে টাইগাররা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

এশিয়া কাপে শিরোপার দৌড়ে বাংলাদেশও আছে: ওয়াসিম

আপডেট সময় ০৩:৩০:৫১ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩