সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

লিটনের জ্বর, সুস্থ না হলে এশিয়া কাপে বিকল্প ভাববে বিসিবি

জাতীয় দলের ক্রিকেটাররা একে একে বিমানবন্দরে এলেন সবাই। শ্রীলঙ্কার উদ্দেশে রোববারই দেশ ছাড়ার কথা রয়েছে তাদের।

কিন্তু আসতে পারেননি লিটন দাস। এশিয়া কাপে খেলতে যাওয়া হচ্ছে না তার। জানা গেছে, লিটন জ্বরে আক্রান্ত; যদিও ডেঙ্গু নেগেটিভ তিনি।

লিটনকে নিয়ে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনূস জানিয়েছেন, ‘লিটনের জ্বর এসেছে। যদিও ডেঙ্গু পরীক্ষায় নেগেটিভ হয়েছে। লিটন যদি সুস্থ হয় তাহলে রওয়ানা হবে। আর যদি তার অসুস্থতা না কমে তাহলে আমাদের বিকল্প নিয়ে ভাবতে হবে। ’
ওয়ানডে ফরম্যাটে লিটন জাতীয় দলের সহ-অধিনায়ক। একই সঙ্গে তামিম ইকবালের অনুপুস্থিতিতে ইনিংস উদ্বোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে তাকে। লিটন শেষ অবধি সুস্থ না হয়ে উঠলে সেটি এশিয়া কাপে বাংলাদেশের জন্য বেশ বড় ধাক্কাই হবে।

লিটন ছাড়াও দলের বাকিদের সঙ্গে যাওয়া হচ্ছে না পেসার তানজিম হাসান সাকিবের। এই পেসার যাবেন আলাদা ফ্লাইটে। এ দুজন ছাড়া বাকিরা সবাই একই ফ্লাইটে গিয়েছেন বলে টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে জানানো হয়েছে।

রোববার কলম্বো হয়ে ক্যান্ডিতে পৌঁছাবে বাংলাদেশ দল। পাল্লেকেলে ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর আফগানিস্তানের বিপক্ষে প্রথম পর্বের পরের ম্যাচ খেলার জন্য পাকিস্তান যাবেন সাকিব আল হাসানরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

লিটনের জ্বর, সুস্থ না হলে এশিয়া কাপে বিকল্প ভাববে বিসিবি

আপডেট সময় ০১:০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩