ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক বসালো ভারত

বাজার নিয়ন্ত্রণ ও মজুদ ধরে রাখতে সেদ্ধ চাল রপ্তানির ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত। শুক্রবার (২৫ আগস্ট) আরোপ করা এ রপ্তানিশুল্ক আগামী ১৬ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে

এক বিজ্ঞপ্তিতে ভারতের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, যেসব চাল রপ্তানির জন্য ২৫ আগস্টের আগে বৈধ ঋণপত্র (এলসি) খোলা হয়েছে এবং যেসব চাল ইতিমধ্যে কোনো ভারতীয় বন্দরে রয়েছে তা নতুন আরোপিত শুল্কের আওতার বাইরে থাকবে।

গত ২১ জুলাই অবাসমতী সাদা চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটি। ভারতের বাজারে সরবরাহ বাড়ানো ও  চালের খুচরা দাম নিয়ন্ত্রণ করার লক্ষ্যে এই নিষেধাজ্ঞার দেওয়া হয়েছিল। ভারত যে চাল রপ্তানি করে তার প্রায় ২৫ শতাংশ অবাসমতী সাদা চাল।

২০২২-২৩ সালে ভারত ৪৫ লাখ ৬০ হাজার টন বাসমতী এবং ১ কোটি ৭৭ লাখ ৯০ হাজার টন অবাসমতী চাল রপ্তানি করে। গত এক বছরে আন্তর্জাতিক বাজারে ভারতীয় চালের বিক্রি বেড়েছে ৩৫ শতাংশ। এটি গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ।

রপ্তানি বাড়ার পাশপাশি দেশটিতে খাদ্যপণ্যের দামও বেড়েই চলেছে। গত জুলাই মাসে ভারতে খুচরা পর্যায়ে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৪৪ শতাংশ। এটি গত ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ। ভারতের খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, এক বছরে দেশটিতে চালের দাম ১১ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিশ্ববাজারে ভারতের চাল রপ্তানির পরিমান ৪০ শতাংশের বেশি। ফলে এই নিষেধাজ্ঞা অন্য আমদানিকারক দেশে চালের দাম বৃদ্ধির উদ্বেগ বাড়তে পারে। বাংলাদেশও ভারত থেকে সেদ্ধ চাল আমদানি করে।

আভ্যন্তরীন  সংকট মোকাবেলায় সম্প্রতি পেঁয়াজের ওপর ৪০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করে ভারত আর আজ অবাসমতী চাল রপ্তানিতে শুল্ক আরোপ করলো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক বসালো ভারত

আপডেট সময় ০৯:৫০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩