ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

দেশে ফিরেই কারাগারে থাকসিন সিনাওয়াত্রা

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ১৫ বছরের নির্বাসন কাটিয়ে নিজ দেশে ফিরেছেন। দেশে ফিরেই গ্রেফতার হয়েছেন তিনি

একটি প্রাইভেট জেটে স্থানীয় সময়  সকাল ৯টায় ব্যাংককের ডন মুয়াং বিমানবন্দরে অবতরণ করেন এই থাই বিলিয়নিয়ার।

এই সময় শত শত সমর্থক ব্যানার নেড়ে এবং গান গেয়ে তাকে অভ্যর্থনা জানায়।

দেশটিতে চলমান জটিল রাজনৈতিক সমিকরণের কারণে প্রাক্তন ম্যানচেস্টার সিটির মালিক এবং বিতর্কিত এই থাই রাজনীতিককে দেশের মাটিতে নেমেই পুরোনো ফৌজদারি মামলায় গ্রেপ্তারের মুখোমুখি হতে হয়।

ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও রাজতন্ত্রের প্রতি অনানুগত্যের অভিযোগে ২০০৮ সালে ক্ষমতাচ্যুত হওয়ার দু’বছর পর সামরিক বাহিনী তাকে জেলে নিতে চাইলে তিনি দেশে ছেড়ে পালিয়ে যান। খবর সিএনএ, বিবিসি।

মঙ্গলবার (২২ আগস্ট) নতুন প্রধানমন্ত্রীর নির্বাচনে পার্লামেন্টের ভোটাভোটি হওয়ার কথা রয়েছে। যেখানে থাকসিন সমর্থিত ফেউ থাই পার্টির নেতৃত্বে সংসদীয় জোটের প্রধান হিসেবে ব্যবসায়ী টাইকুন স্রেথা থাভিসিনকে প্রধানমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হবে।

থাকসিনের প্রত্যাবর্তনে এক অভিনন্দন বার্তায় স্রেথা টুইটারে লিখেছেন, সিনাওয়াত্রা পরিবার এবং প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিনকে অভিনন্দন। আপনার পরিবারের সাথে আপনার জন্মস্থানে ফিরে আসা, এর চেয়ে বড় সুখের কিছু নেই।

বিমানবন্দর থেকে থাকসিনকে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া কথা রেছে এবং ওয়ারেন্ট জারি করে তাকে জেলে পাঠানো হবে বলে থাই সংবাদ মাধ্যমের বরাত দিয়ে পশ্চিমা মিডিয়া গুলো জানাচ্ছে । তার বিরুদ্ধে মোট ১০ বছর কারাদণ্ডের সাজা রয়েছে। তাকে কতদিন কারাগারে থাকতে হতে পারে তা এখনো স্পষ্ট নয়। তবে তার সহযোগীরা আশা করছেন, সংক্ষিপ্ত কারাবাসের পর তাকে গৃহবন্দী করা হতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশে ফিরেই কারাগারে থাকসিন সিনাওয়াত্রা

আপডেট সময় ০৩:১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩