সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

কানাডায় লিটনের ব্যাটে ঝড়, দলকে জিতিয়ে হলেন ম্যাচসেরা

শুরুতে প্রতিপক্ষ গুটিয়ে গেল অল্প রানেই। সারে জাগুয়ার্সের বোলারদের সামলে বড় রান করতে পারেননি কেউই।

এরপর ব্যাটিংয়ে নেমে শুরুতে কিছু উইকেট হারিয়ে চাপে পড়ে সারে। কিন্তু দুর্দান্ত ইনিংসে দলকে জয়ের কাছে নিয়ে যান লিটন দাস। হাফ সেঞ্চুরি তুলে তিনি ফিরলেও দলের জয়ে কোনো বাধা আসেনি আর।

মঙ্গলবার রাতে ব্রাম্পটনে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ব্রাম্পটন ওলভসের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে সারে জাগুয়ার্স। শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৮ রান করে ব্রাম্পটন। জবাব দিতে নেমে লিটনের ৪৫ বলে ৫৯ রানের ইনিংসে ভর করে ১১ বল আগেই জেতে সারে। বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটার হন ম্যাচসেরা।

টস হেরে ব্যাট করতে নেমে ব্রাম্পটনের কোনো ব্যাটারই সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। ৩৪ বলে সর্বোচ্চ ৩৪ রান আসে কলিন ডি গ্র্যান্ডহোমের ব্যাট থেকে। এছাড়া মার্ক চাপম্যান ১৪ বলে ১৪ ও নিতিশ কুমার ১৫ বলে ১৪ রান করেন। সারের পক্ষে ৪ ওভারে ১৭ রান দিয়ে দুই উইকেট নেন আমের খালিদ।

জবাব দিতে নেমে ২১ রানে তিন উইকেট হারিয়ে ফেলে সারে। ইফতিখার আহমেদকে সঙ্গী করে ওই চাপ সামলান লিটন। শুরুতে অবশ্য তিনি হাত খুলতে পারেননি। ৬ বলে করেছিলেন কেবল ১ রান। পরে লোগান ফন বিককে প্রথম বাউন্ডারি হাঁকান তিনি। ৪০ বলে নিজের হাফ সেঞ্চুরি তুলে পাল্লা দেন রান রেটের সঙ্গেও।

জয় থেকে ৯ রান দূরে থাকতে আউট হয়ে যান লিটন। ৩ চার ও সমান ছক্কার ইনিংসে ৪৫ বলে ৫৯ রান করেন তিনি। শাহিদ আহমেদজাইয়ের বলে ক্যাচ দেন জনসনের হাতে। ৪১ বলে ৩৮ রান করে শেষ অবধি অপরাজিত থাকেন ইফতেখার। তার সঙ্গে লিটনের ৭৭ বলে ৯৯ রানের দুর্দান্ত এক জুটিতেই মূলত জয় পায় সারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

কানাডায় লিটনের ব্যাটে ঝড়, দলকে জিতিয়ে হলেন ম্যাচসেরা

আপডেট সময় ১২:১১:৩০ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩