ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন  জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ‘জি এম তো নাই’ হেসে বললেন স্পিকার, বাতিল হলো প্রশ্ন সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ কুমিল্লা দাউদকান্দিতে ১ লাখ ৪২ হাজার ভারতীয় ট্যাবলেটসহ গ্রেপ্তার-১২

ঈদের আগেই মশলার বাজার চড়া

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে বাজারে সব ধরনেই মশার দাম বেড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে আদা, রসুন, হলুদ, মরিচ, এলাচি, দারুচিনির দাম ১০-৪০০ টাকা পর্যন্ত বেড়ে গেছে।

মশলা ব্যবসায়ীরা বলছেন, অতিরিক্ত দামের কারণে মানুষ মসলাজাতীয় পণ্য কেনা অনেক কমিয়ে দিয়েছে। এতে ভরা মৌসুমেও মসলা বিক্রি ৭০ শতাংশের বেশি কমে গেছে সেখানে।

এদিকে সপ্তাহের ব্যবধানে বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। গত সপ্তাহেও কমেছিল সবজির দাম কিন্তু এ সপ্তাহে প্রতি কেজি সবজিতে ১০-২০ টাকা বেড়েছে।

শুক্রবার (১৬ জুন) রাজধানীর বেশকয়েকটি বাজার ঘুরে দেখা গেছে এ চিত্র।

এসব বাজারে প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে ৮২০ টাকা এবং মিষ্টি জিরা ২৯০ থেকে ৩০০ টাকায়। তবে জিরা খুচরা পর্যায়ে ৮৫০ থেকে ৮৬০ টাকায় বিক্রি হচ্ছে।

বর্তমানে পাইকারিতে প্রতি কেজি এলাচি ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হলেও খুচরায় বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ টাকায়। তিন মাস আগে এলাচির দাম ছিল ১ হাজার ১০০ টাকা।

এদিকে চীনা আদা ও চীনা রসুনের দামও বেড়েছে বাজারে। এর মধ্যে চীনা আদা পাওয়াই যাচ্ছে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা

ঈদের আগেই মশলার বাজার চড়া

আপডেট সময় ১১:৫৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩