ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

ভোলায় মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

ভোলার বোরহানউদ্দিন উপজেলা থেকে সামিয়া আক্তার লাকী (১২) নামে এক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড রহিমা খাতুন দারুল তাকওয়া বালিকা মাদ্রাসা থেকে ওই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত সামিয়া ওই ওয়ার্ডের মো. বাবুল মিয়ার মেয়ে। এবং ওই মাদ্রাসার ৫ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি দৈনিক আমাদের মাতৃভূমিকে বলেন, নিহত সামিয়া বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের রহিমা খাতুন দারুল তাকওয়া বালিকা মাদ্রাসার শিক্ষার্থী। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই শিক্ষার্থীসহ আরো কয়েকজন শিক্ষার্থী মাদ্রাসার রান্নাঘরের মাচার উপর লাকড়ি (রান্নার কাজে ব্যবহার করা গাছের ডালপালা) তুলছিল। এসময় অতিরিক্ত লাকড়ির ওজনে মাচাটি ভেঙে পড়ে। এমন সময় মাচার নিচে চাপা পড়ে শিশু শিক্ষার্থী সামিয়া ঘটনাস্থলেই নিহত হয়।

এ ছাড়াও এ ঘটনায় আহত আরো ৪ শিক্ষার্থীকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওসি আরও জানান, এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশের এ কমকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

ভোলায় মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:৩২:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২