ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ ২ ২০ হাজার বাড়ি নতুন করে নির্মাণের উদ্যোগ নেপাল সরকারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লায় মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ইন্টারপোলের কাছে বেনজীরের অবস্থান জানতে চেয়ে পুলিশের চিঠি পীরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১৭৫ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা দ্বিতীয় বাংলাদেশি বংশদ্ভূত তানভীর শাহনেওয়াজ কানাডার ফেডারেল পার্লামেন্টে এমপি নির্বাচিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত গাড়িচালক মোসলেম উদ্দিনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারতও

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের রিখটার স্কেললের মাত্রা ছিল ৬।

রবিবার (২৮ মে) সকালে আঘাত হানা এই ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তানের বেশ কিছু অঞ্চল। এছাড়া কম্পন অনুভূত হয়েছে ভারতের রাজধানী দিল্লিসহ বেশ কয়েকটি অঞ্চলে।

এদিন সকালে আলাদা দুই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এবং ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

দ্য ডন বলছে, রবিবার সকালে আঘাত হানা ভুমিকম্পের জেরে পাকিস্তানের বেশ কিছু অংশ কেঁপে ওঠে। পাকিস্তান আবহাওয়া অধিদফতরের (পিএমডি) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ এবং এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত অঞ্চল।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

এক বিবৃতিতে পাকিস্তান আবহাওয়া অধিদফতর বলেছে, রবিবার সকাল ১০টা ৫০ মিনিটে ভূমিকম্পটি ঘটে এবং এটি ভূপৃষ্ঠ থেকে ২২৩ কিলোমিটার গভীরে আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়,  এই ভূমিকম্পে আফগানিস্তান এবং রাজধানী নয়াদিল্লিসহ ভারতের কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে। সংস্থাটি আরও বলেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগান শহর জুর্মের ৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে।

এর আগে গত মার্চ মাসে পাকিস্তানের বিভিন্ন অংশে ৬.৮ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে দুইজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছিলেন।

এদিকে,  পৃথক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভূমিকম্পের পর ভারতের রাজধানী দিল্লিসহ পার্শ্ববর্তী এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনও আহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ ২

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারতও

আপডেট সময় ০৩:৩৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩