সংবাদ শিরোনাম ::
আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা বড়লেখার ছাতুর খাল পুনঃখনন ও সুইচ গেইট নির্মাণের জন্য এমপি নাসির উদ্দিন আহমেদের ডিও লেটার “ঠিকাদার মো. সায়মনের বিরুদ্ধে গণপূর্তে চাঁদাবাজি ও কর্মকর্তাদের হয়রানির অভিযোগ” মৌলভীবাজার সীমান্তে বিজিবির অভিযান ৩ বিদেশি পিস্তলসহ বিস্ফোরক উদ্ধার নিখোঁজের তিনদিন পর মিলল ইব্রাহিমের মরদেহ 

জটিলতা ঘুচল, ভারতের পথে খাজা

আসন্ন সিরিজের জন্য অস্ট্রেলিয়া দল ইতোমধ্যেই ভারতে পৌঁছে গেছে। কিন্তু ভিসা জটিলতার কারণে শেষ মুহূর্তে এসে দলের নিয়মিত খেলোয়াড় উসমান খাজাকে রেখেই উড়াল দিতে হয়েছিল তাদের। তবে সব শঙ্কা কাটিয়ে অবশেষে উসমান খাজা ভারতের উদ্দেশ্যে যাত্রা করছেন।

বৃহস্পতিবার বেঙ্গালুরুতে থাকা অজি স্কোয়াডের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে পাকিস্তানি বংশোদ্ভুত এই ব্যাটারের। যদিও আগেই খাজার জন্য ফ্লাইট বুকিং দেওয়ার কথা জানিয়েছিল ক্রিকেট বোর্ড (সিএ)। সিরিজ শুরুর আগে বেঙ্গালুরুতে প্রস্তুতি ম্যাচ খেলবে অজি ক্রিকেটাররা।

এদিকে, খাজার ভিসা পেতে এই ভোগান্তির পেছনে ‘পাকিস্তানি ট্যাগ’ই মূল কারণ বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যম ডন। তারা লিখেছে, ‘দু’দেশের বৈরি সম্পর্কের ঢেউ এসে আছড়ে পড়েছে ক্রীড়াঙ্গনেও।’

আগামী ৯ ফেব্রুয়ারি থেকে নাগপুরে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার ৪ ম্যাচ টেস্ট সিরিজের বর্ডার-গাভাস্কার ট্রফি। টেস্ট সিরিজের পর ভারতে তিনটি ওয়ানডে ম্যাচও খেলার কথা রয়েছে অজিদের।

প্রসঙ্গত, উসমান খাজার জন্ম পাকিস্তানের ইসলামাবাদে। এরপর মাত্র ৪ বছর বয়সেই তিনি পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় চলে গিয়েছিলেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার নাগরিক। খেলছেন অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্যায়ে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে। সাদা পোশাকে ২০২২ সালটা দুর্দান্ত কেটেছে খাজার। ব্যাট হাতে ১১ ম্যাচে হাঁকিয়েছেন ৪ সেঞ্চুরি, করেছেন ১০৮০ রান। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজেও অবিশ্বাস্য ফর্মে ছিলেন ৩৬ বছর বয়সী ক্রিকেটার। ৩ ম্যাচের টেস্ট সিরিজে ২টি শতকের পাশাপাশি দুটি অর্ধশতক হাঁকিয়ে রাঙিয়েছেন বছরের শেষটা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি

জটিলতা ঘুচল, ভারতের পথে খাজা

আপডেট সময় ০৫:২০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩