সংবাদ শিরোনাম ::
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট উপজেলা ও জেলায় প্রথম হয়ে জাতীয় পর্যায়ে পাংশার কাজী আব্দুল মাজেদ একাডেমি দেশে গাঁজাখোরের সংখ্যা ৬১ লাখ! ঝিনাইগাতীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত!  খাল দখলের থাবায় বিপন্ন ভোলা-জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়ের শঙ্কা ভাওরা হাই স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডা. মাহফুজ রায়হান আক্কেলের বদলিতে উদ্বিগ্ন চাঁপাইনবাবগঞ্জবাসী গঙ্গাচড়ার নোহালী ইউপির দুর্নীতি মামলায় সাবেক চেয়ারম্যানের ৫ বছর, সচিবের ৩ বছর জেল জাতীয় সাংবাদিক সংস্থার ফরিদপুর জেলা ইউনিট অনুমোদিত 

হেলমেট ছুড়ে ফেলায় শান্তকে সতর্ক করল বিসিবি

শনিবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট স্ট্রাইকার্সের মধ্যকার ম্যাচে সিলেটের ব্যাটার নাজমুল হোসেন শান্ত লেভেল ১-এর বিসিবি কোড অব কন্ডাক্ট ভেঙেছেন। বিসিবির কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.২ ভঙ্গ করায় তাকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছে। যেখানে বলা আছে, ম্যাচ চলাকালীন সময়ে কোনো ক্রিকেটীয় ব্যবহারকৃত জিনিস অপব্যবহার করা যাবে না।

আনুষ্ঠানিক সতর্ক করায় নাজমুল হোসেন শান্তর নামের পাশে এক ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ৭.৫ অনুযায়ী, টুর্নামেন্টে কোনো ক্রিকেটারের ডিমেরিট পয়েন্ট ৪ হয়ে গেলে এই পয়েন্ট মিলে ম্যাচ সাসপেনশনে পরিণত হবে।

শান্তর ওপর অভিযোগ আনেন ফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ ও ডেভিড মিলন্স, তৃতীয় আম্পায়ার প্রাগিথ রাম্বুকওয়েলা ও চতুর্থ আম্পায়ার আলি আমরান রাজন। যা আমলে নিয়ে শাস্তি দেন ম্যাচ রেফারি দেবব্রত পাল। শান্ত অভিযোগ ও শাস্তি মেনে নেওয়ায় এ ইস্যুতে আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি। লেভেল ১-এর কোড অব কন্ডাক্ট ভঙ্গে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক ভর্ৎসনা। সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার সঙ্গে ১ বা ২ ডিমেরিট পয়েন্ট।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

হেলমেট ছুড়ে ফেলায় শান্তকে সতর্ক করল বিসিবি

আপডেট সময় ০২:৪৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩