ঢাকা ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা

শেষ ওভারের রোমাঞ্চে জিতল কুমিল্লা

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার দিনের প্রথম ম্যাচটা হয়েছে জমজমাট। কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং খুলনা টাইগার্সের ম্যাচে শুরু থেকে শেষ অবধি দুদলই লড়েছে সমানে সমান। তবে শেষ হাসিটা হেসেছে ইমরুল কায়েসের দল। টানটান উত্তেজনার ম্যাচে ইয়াসির আলীর খুলনা টাইগার্সকে ৪ রানে হারিয়েছে কুমিল্লা। 

টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৬৫ রান করে কুমিল্লা। লক্ষ্য তাড়ায় শেষ বলে খুলনার প্রয়োজন ছিল ৬ রান। স্ট্রাইকে ছিলেন অধিনায়ক ইয়াসির। ১ রানের বেশি নিতে পারেননি তিনি। ১৬১ রানে থামে খুলনার ইনিংস।

তিন নম্বরে নেমে জনসন চার্লস বেশ দ্রুত গতিতে রান তুলতে থাকেন। খুলনার বোলারদের একের পর এক সীমানাছাড়া করেন। তবে ক্যারিবীয়ান এই ব্যাটারের ব্যাট থামে ৩৯ রানে। ওয়াহাব রিয়াজের বলে মাহমুদুল জয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান এই ব্যাটার। শেষ দিকে খুশদিল শাহকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে থাকেন রিজওয়ান। ইনিংসের শেষ দিকে রিজওয়ান তুলে নেন অর্ধ-শতক। ১৩ রানে অপরাজিত থাকেন খুশদিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী

শেষ ওভারের রোমাঞ্চে জিতল কুমিল্লা

আপডেট সময় ০৫:৩৮:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩