ঢাকা ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা

ফিরছেন না হাথুরুসিংহে?

গেল বছরের ডিসেম্বরে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি নেন রাসেল ডমিঙ্গো। এরপর থেকেই খালি রয়েছে প্রধান কোচের চেয়ার। সম্প্রতি গুঞ্জন উঠেছিল আবারও সাকিব আল হাসানদের দায়িত্ব নিতে বাংলাদেশে আসছেন চন্ডিকা হাথুরুসিংহে। অনেকটা নিশ্চিতই ছিল যে হাথুরু ফিরছেন আবারও টাইগার ক্রিকেটে। তবে শনিবার এক জাতীয় দৈনিক জানিয়েছে, কোচ হওয়ার প্রসঙ্গে না বলে দিয়েছেন হাথুরুসিংহে।

শোনা যাচ্ছিল, আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় পা রেখে চুক্তি সম্পন্ন করবেন হাথুরু। কিন্তু এবার জানা গেল বাংলাদেশে না এসে হাথুরু অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ক্রিকেট একাডেমির কোচের চাকরিতে থেকে যাচ্ছেন তিনি। নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ অবশ্য পদোন্নতিও দিয়েছে তাকে।

এর আগে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমে বলেছিলেন, প্রধান কোচ চূড়ান্ত হয়ে গেছে। চুক্তি সম্পন্ন হলেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগেই যোগ দেবেন কোচ। কোচ হিসেবে বিসিবি কেমন লোক চাইছে এমন প্রশ্নের জবাবে জালাল ইউনুস বলেন, এমন একজন কোচ নিয়োগ দিতে চাই, যে কিনা উপমহাদেশের মানসিকতা বোঝেন। খেলোয়াড়দের চালিত করতে পারবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী

ফিরছেন না হাথুরুসিংহে?

আপডেট সময় ০৫:২৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩