ঢাকা ১০:০৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা

বিশ্বকাপে রোহিতকে অধিনায়ক হিসেবে চান সৌরভ

চলতি বছরের শেষদিকে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্ব আসরকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুত হতে শুরু করেছে অংশগ্রহণকারী দলগুলো। দলের পাশাপাশি ভারতকে প্রস্তুত হতে হচ্ছে আয়োজক হিসেবেও। তাই আগেভাগেই বিশ্বকাপ দল নিয়ে ভাবতে শুরু করেছে ক্রিকেটের পরাশক্তি দেশটি।

বড় টুর্নামেন্টের আগে হুট করে অধিনায়ক পাল্টানোর নজির কম নয় আন্তর্জাতিক ক্রিকেটে। তবে ভারতের বোর্ডকে এমন কিছু না করার জন্য পরামর্শ দিচ্ছেন সাবেক বিসিসিআই চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলি। ভারতের বর্তমান ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মাকেই বিশ্বকাপেও অধিনায়ক হিসেবে দেখতে চান সাবেক ভারতীয় অধিনায়ক।

তিনি বলেন, ‘ভারতের এই দলটা অনেক শক্তিশালী। আসলে ভারতীয় দল দুর্বল হয় না। কারণ, ভারতে অনেকেই ক্রিকেট খেলে কিন্তু তার মধ্যে সব থেকে সেরারাই দলে সুযোগ পায়। প্রতিযোগিতা খুব বেশি, ফলে সবার সুযোগ পাওয়ার কথা না। এই দলটাই বিশ্বকাপ খেলুক। আমি চাই ভারতের নির্বাচকমণ্ডলী ও রাহুল (দ্রাবিড়) যেন এই দলটাকেই রাখে। বিশেষ করে রোহিতকে অধিনায়ক রাখা হোক। রোহিত ভালো অধিনায়ক। বিশ্বকাপে বেশি চিন্তা করলে হবে না। ওদের ভালো খেলতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী

বিশ্বকাপে রোহিতকে অধিনায়ক হিসেবে চান সৌরভ

আপডেট সময় ০৪:১৭:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩