সংবাদ শিরোনাম ::
নীলফামারী সদর থানায় কম্পিউটার সংকট: ডিজিটাল যুগেও ভরসা বাইরের টাইপিস্ট রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টায় আটক-৩ পটুয়াখালীতে ৫ বছরেও শেষ হয়নি ব্রিজের এপ্রোজ সড়ক, দুর্ভোগে ৮ গ্রামের ১০ হাজার মানুষ বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফেনীর পরশুরামে ১১৭ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার, আটক ২ ফেনীতে গলদা চিংড়িতে জেলি পুশ, আড়ৎ মালিককে ৪০ হাজার টাকা জরিমানা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. গোলজারের বিরুদ্ধে ৪২ কোটি টাকার চুক্তি অনিয়মের অভিযোগ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যে কোটি টাকার লেনদেনের অভিযোগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সাবেক উপপরিচালক মাহবুবুর রশিদ, পরিচালক হাবিবউল্লাহর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ ফাইল আটকে ঘুষ দাবি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী শরীফুল

২০ বছর পর সম্মেলনে কমিটি পেল খুলনা জেলা ও মহানগর যুবলীগ

ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে দীর্ঘ ২০ বছর পর খুলনা জেলা ও মহানগর যুবলীগে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। খুলনা মহানগরের সভাপতি পদে সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক পদে শেখ শাহজালাল হোসেন সুজনকে নির্বাচিত করা হয়েছে।

বামে মহানগরের সভাপতি সফিকুর রহমান, ডানে সাধারণ সম্পাদক শেখ শাহজালাল 

অন্যদিকে জেলা যুবলীগের সভাপতি পদে চৌধুরী মো. রায়হান ফরিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে ইঞ্জি. মো. মাহফুজুর রহমান সোহাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষরিত পৃথক বিবৃতিতে তাদের নাম ঘোষণা করা হয়।

আগামী ৪৫দিনের মধ্যে খুলনা মহানগরে ১৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি এবং জেলায় ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রের অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় কমিটি।

বামে জেলা সভাপতি রায়হান ফরিদ, ডানে সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান

দীর্ঘ ২০ বছর পর খুলনা মহানগর ও জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। নগরের শিববাড়ী মোড়ের ভেঙে ফেলা পাবলিক হল (সাবেক জিয়া হল) চত্বরে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস (পরশ)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন। প্রধান বক্তা যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান (নিখিল)। এরপর সন্ধ্যা ৬টার দিকে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় ইউনাইটেড ক্লাবে। সেখানে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।

এর আগে ২০০৩ সালের ৬ মে খুলনা মহানগর ও জেলা যুবলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে মহানগরের সভাপতি করা হয় আনিসুর রহমানকে এবং সাধারণ সম্পাদক হন আলী আকবর। অন্যদিকে জেলা যুবলীগের সভাপতি হন মো. কামরুজ্জামান জামাল আর সাধারণ সম্পাদক হন মো. আক্তারুজ্জামান।

কামরুজ্জামান বর্তমানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পদে আছেন। আর আক্তারুজ্জামান আছেন সদস্য হিসেবে। তিনি এখন খুলনা-৬ আসনের (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য। জেলা আওয়ামী লীগের আগের কমিটিতে তিনি সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ওই সম্মেলনের পর ২০০৮ সালে ও ২০১৯ সালে মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলেও দীর্ঘ ২০ বছর ধরে জেলা যুবলীগের কোনো কমিটি গঠিত হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নীলফামারী সদর থানায় কম্পিউটার সংকট: ডিজিটাল যুগেও ভরসা বাইরের টাইপিস্ট

২০ বছর পর সম্মেলনে কমিটি পেল খুলনা জেলা ও মহানগর যুবলীগ

আপডেট সময় ১২:১৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩