ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ৬ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান মেহেরপুরের রাজনগরে গোল্ডেন লাইন বাসের চাপায় প্রথম শ্রেণির ছাত্র ফাহিম নিহত পাকিস্তান-শাসিত কাশ্মীরে নির্বাচনি সহিংসতায় ৯০ জনের মৃত্যু, জবাব চান স্বজনেরা উসকানিমূলক স্লোগান দিয়ে বাসায় হামলা চালানো হয়: জি এম কাদের যন্তর মন্তরে মিছিল-সমাবেশ বন্ধ, বিকল্প তিন স্থান নির্ধারণ সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত গাড়ির ধাক্কায় তিন শিক্ষার্থী নিহত, চালক বললেন ‘বাবা সামলে নেবে’ পীরগঞ্জে কাঁঠালগাছে ঝুলছিল ট্রাকচালকের মরদেহ দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ৪.৮৫ কোটি পরিবার দৌলতখানে ১১ বছরের সংসার ছেড়ে ৬ মাসের প্রেমের টানে অনশনে দুই সন্তানের জননী, পরিবারসহ লাপাত্তা প্রেমিক

দাম্মামে সাময়িক ফ্লাইট চলাচল বন্ধ, দোহায় গেল বাংলাদেশ বিমান

সৌদি আরবের দাম্মামে যাওয়ার পথে নিরাপত্তাজনিত কারণে গন্তব্য পরিবর্তন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। পরে কাতারের দোহা বিমানবন্দরে জরুরি অবতরণ করে ফ্লাইটটি।

রোববার (১১ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে যাত্রা শুরুর সময় বিমানবন্দরটির কার্যক্রম স্বাভাবিক ছিল। তবে পরবর্তী সময়ে সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের নিরাপত্তা ও ফ্লাইট পরিচালনার স্বার্থে বিজি-৩৪৯ ফ্লাইটটি বাংলাদেশ সময় রাত ২টা ২৭ মিনিটে কাতারের দোহা বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

প্রায় তিন ঘণ্টা পর দাম্মাম বিমানবন্দর পুনরায় চালু হলে ফ্লাইটটি বাংলাদেশ সময় সকাল ৭টা ২ মিনিটে নিরাপদে দাম্মামে পৌঁছায়।

এদিকে, দাম্মাম থেকে ঢাকাগামী বিমানের ফিরতি ফ্লাইট বিজি-৩৫০ বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিটে যাত্রা শুরু করে। ফ্লাইটটি সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিস্থিতি বিবেচনায় ফ্লাইট পরিচালনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। এ ঘটনায় যাত্রীদের যাত্রায় অনাকাঙ্ক্ষিত বিলম্বের জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টুঙ্গিপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ৬ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান

দাম্মামে সাময়িক ফ্লাইট চলাচল বন্ধ, দোহায় গেল বাংলাদেশ বিমান

আপডেট সময় ০৩:৩২:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬