নরসিংদী জেলা পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে মোট ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি ও ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বুধবার জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
জেলা পুলিশের তথ্যমতে, নরসিংদী মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ৮৪ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকেগ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন- ঘোড়াদিয়া পশ্চিমপাড়ার শাহিন (৩০), ভাগদী এলাকার মো. ইসলাম (২৫) এবংবর্তমানে নরসিংদী সদরের উত্তর সাটিরপাড়ায় বসবাসকারী নীলফামারী সদর উপজেলার বাসিন্দা মো. রুবেল মিয়া (৩৯)।
এদিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আব্দুস সালাম ও এএসআই (নিরস্ত্র) রাজীবহাসানের নেতৃত্বে মাধবদী থানার উত্তর বীরামপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মো. শরীফহোসেন (৩৫) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।
অন্যদিকে মনোহরদী থানা পুলিশের অভিযানে ২১ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। একইঅভিযানে বিভিন্ন মামলার আরও ছয়জনকে আটক করা হয়। এ নিয়ে মনোহরদীতে মোট সাতজনকে আদালতে পাঠানো হয়েছে।
মাধবদীতে ট্রাকচালকের কাছ থেকে অস্ত্রের মুখে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে
গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ৪ আগস্ট রাত আনুমানিক আড়াইটার দিকে পাঁচদোনা মোড় থেকে ঘোড়াশালগামী সড়কের নলুয়াএলাকায় তিন ছিনতাইকারী একটি ট্রাক থামিয়ে চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে ১০ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। খবর পেয়ে মাধবদী থানার এসআই (নিরস্ত্র) আবু ইউসুফের নেতৃত্বে ‘কিলো-২’ ডিউটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।
অভিযানে নলুয়া এলাকা থেকে শুভ (২২) ও ফাহিম (২৬) নামে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তারা উভয়েই মাধবদীথানার পাঁচভাগ শ্রীনগর এলাকার বাসিন্দা। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড ৭.৬২মিলিমিটার তাজা গুলি এবং ছিনতাই হওয়া টাকার মধ্যে ২ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূএে জানা যায় , এ ঘটনায় মাধবদী থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেফতার এবংছিনতাই হওয়া অবশিষ্ট টাকা ও মোবাইল ফোন উদ্ধারে অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
জেলা পুলিশ সূএে জানা যায়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার 



















